কালীঘাটের টালির ছাদের নিচে জমা হচ্ছে কাটমানি! শুভেন্দু গড়ে দাঁড়িতে মমতাকে আর যা বললেন দিলীপ

কালীঘাটের টালির ছাদের নিচে জমা হচ্ছে কাটমানি! শুভেন্দু গড়ে দাঁড়িতে মমতাকে আর যা বললেন দিলীপ

কালীঘাটে টালির ছাদের নিচে জমছে কাটমানি (cut money)। পূর্ব মেদিনীপুরের কিষাণ মোর্চার সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। আলুর দাম বৃদ্ধি নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন তিনি।

কৃষকদের সামনে মোদী, মমতার তুলনা

কৃষকদের সামনে মোদী, মমতার তুলনা

এদিন পূর্ব মেদিনীপুরের মুকুন্দপুরে কিষাণ মোর্চার সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি কৃষকদের সামনে প্রধানমন্ত্রী মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেন। কৃষকদের উন্নয়নের জন্য মোদী সরকার কোন কোন প্রকল্প নিয়েছে তার বর্ণনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদীজি কৃষকদের কষ্ট বোঝেন তাই তিনি আলুর সহায়ক মূল্য বাড়িয়েছেন। অন্যদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, রাজ্যে আলু ও পিঁয়াজের দাম বৃদ্ধির জন্য।

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা

নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা

এদিন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কালীঘাটের টালির ছাদের নিচে কাটমানির টাকা জমা হচ্ছে। তিনি আরও কটাক্ষ করে বলেন, দিদিমনি সব কিছুর বিরোধিতা করেন, কেননা তিনি মানুষের কথা ভাবেন না। কোথাও কিছু হলেই, উনি চিংড়ি মাছের মতো লাফান। কেননা দিদিমণি চিন্তায় শুকিয়ে যাচ্ছেন। কটাক্ষ করে তিনি বলেন, দেখে মায়া হচ্ছে। ক্ষময়তায় থেকে ওনার এই অবস্থা। কিন্তু বিজেপি ক্ষমতায় না থেকে দিব্যি আছে।

এদিন সকালে শঙ্করপুরে চা চক্রে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যেখানেই নামবেন সেখানেই সভা করবেন। পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন। তিনি বলেন, একই জায়গায় প্রধানমন্ত্রীর সভায় এত লোক হয়েছিল যে মঞ্চ ভেঙে পড়েছিল। তিনি কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রীর সভায় লোক না হলে দেখতে ভাল লাগবে না, তাই দলকার পড়লে লোক পাঠিয়ে দেবেন।

সব পাচার বন্ধ

সব পাচার বন্ধ

দিলীপ ঘোষের ভাষণে উঠে আসে কয়লা পাচার এবং গরু পাচার প্রসঙ্গও। এদিন তিনি বলেন, সব পাচার বন্ধ। কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে। সব কিছু প্রকাশ্যে আসবে বলেও দাবি করেন তিনি। এদিন আম্ফানের ত্রাণ নিয়েও দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, কোনও ধান্দাবাজি চলবে না।

সুশান্ত ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ

সুশান্ত ঘোষকে নিয়ে দিলীপ ঘোষ

এদিন দীর্ঘ নয়বছর পর পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় নিজের বাড়িতে ফিরেছেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, আদালতের আদেশে সুশান্ত ঘোষ জেলায় ফিরছেন। আগে যেসমস্ত ঘটনা ঘটেছে তার জন্য প্রায়শ্চিত্য করুন, মানুষের কাছে ক্ষমা চান। পাশাপাশি তিনি সুশান্ত ঘোষকে উন্নয়নের রাজনীতিতে ফেরার জন্যও আহ্বান করেন।

শুভেন্দুকে নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়

শুভেন্দুকে নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নয়

তিনি এদিন বলেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে বিজেপি তড়িঘড়ি করতে রাজি নয়। আরও অপেক্ষা করবেন তারা। একই সঙ্গে তিনি বলেন, তৃণমূলে অনেক আম পেকেছে। সেগুলো শুধু পাড়ার অপেক্ষা। তিনি আরও বলেন, পাকা আমই ভাল, কার্বাইডে পাকানো আম ভাল নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+