'রাহুলের পরিণতি হবে মমতার, নতুন মুখ্যমন্ত্রীর নাম বেছে রাখুন', ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী পদ নিয়ে রীতিমত চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার তিনি তীব্র আক্রমণ শানিেয় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও রাহুল গান্ধীর মত পরিণতি হবে। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী পদ হারাতে হবে বলেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

রাহুেলর মত পরিণতি হবে মমতার
মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। এই সাজার জেরে সাংসদ পদ থেকেই বহিষ্কার করা হয়েছে রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও রাহুল গান্ধীর মত পরিণতি হবে। শুক্রবার খড়গপুরে সাংবাদিক বৈঠক করে এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। গতকাল বিজেপিরকে আক্রমণের জবাব দিয়েছেন তিনি।

নতুন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে রাখুন
গতকাল রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছিলেন বিজেপিকে। তার জবাবেই শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর পদ শীঘ্রই হারাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতু ন মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে রাখুন কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন,' মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলায় সাম্প্রতিক উত্তেজনা হোক। তাতে ওঁর রাজনৈতিক সুবিধা হবে। ওঁর দলের মুসলিম ভোট কমে যাচ্ছে। সংখ্যালঘুদের কাছে টানতেই তাই নানা সময় উস্কানিমূলক মন্তব্য করছেন তিনি।'

বিজেপিকে নিশানা মমতার
গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন ধর্না মঞ্চ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 'বিজেপিকে কেয়ার করি না।' দিল্লি পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার পাল্টা জবাবেই এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যূত করার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী নাম ঠিক করে রাখুন হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কী বলেছেন দিলীপ ঘোষ
তিনি কটাক্ষ করে বলেছেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এখন সরকার বাঁচাতে, নেতা বাঁচাতে এখন কোর্টের চক্কর কাটছেন। যেই আদালতেই যাচ্ছেন সেখানেই মুখ পুড়ছে। আদালত সিবিআই দিচ্ছে কারণ। রাজ্যের উপর আস্থা নেই। মুম্বইতে জাতীয় সংগীতের অবমাননার কেস চলছে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে। রাহুল গান্ধীর মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সদস্যপদ চলে যেতে পারে। আগামী দিনে কে মুখ্যমন্ত্রী হবে সেটা ঠিক করে রাখুন।'

রাহুল গান্ধীর পাশে তৃণমূল কংগ্রেস
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পরেই একজোট হয়ে গিয়েছে বিরোধীরা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু'জনের মুখে রাহুল গান্ধীর সমর্থনে কথা শোনা গিয়েছে। তাঁরা বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও মুম্বই আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা খারিজের আর্জি জানিয়েিছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যােয়র সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে বম্বে হাইকোর্টে। আর এই মানহানির মামলায় সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল কংগ্রেস।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications