দড়ি ধরে আবার কেউ টান না মেরে দেয়! মমতার আদলে তৈরি দুর্গা মূর্তি নিয়ে 'আশঙ্কা' বিজেপির রাজ্য সভাপতির
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তাতে মেতে উঠবে গোটা বাংলা। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতেও এখন জোর প্রস্তুতি। তবে দুর্গতিনাশিনী দুর্গা রূপে তৈরি হচ্ছেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর মুখের আদ
সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তাতে মেতে উঠবে গোটা বাংলা। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতেও এখন জোর প্রস্তুতি। তবে দুর্গতিনাশিনী দুর্গা রূপে তৈরি হচ্ছেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর মুখের আদলে তৈরি হচ্ছে এই দুর্গা।
আর এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক।

মমতার মুখের আদলে দুর্গা প্রতিমা তৈরি করা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে টুইটে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার এই বিষয়টিকে নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
সেখানে একাধিক বিষয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা সহ একাধিক বিষয়ে সরব হয়েছেন তিনি। তবে দুর্গার আদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করা নিয়ে দিলীপ ঘোষ বলেন, "অনেকে নিজের মূর্তি করেন। পুজো করান। বচ্চন সাহেবের মন্দির আছে। মমতারও মূর্তি হতে পারে। ক্লাবকে টাকা দিয়ে উনি করতে পারেন। কিন্তু দুর্গার জায়গায় যাওয়া উচিত নয়। মূর্তিরও তো বিসর্জন হয়। দড়ি ধরে কেউ টান না মারে।"
বৃহস্পতিবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন অমিত মালব্য। তিই লেখেন, 'এমন ঘটনা দেবী দুর্গাকে অপমান করার সমান। এটা বন্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ ভাবে তিনি বাংলার হিন্দুদের অনুভূতিতে আঘাত করছেন।'
সোশ্যাল মিডিয়াতে মালব্যের করা টুইটকে রিটুইট করে শুভেন্দু লেখেন, 'আপনার অহঙ্কার এমন জায়গায় পৌঁছেছে যে বিবেকও আর জবাবদিহি করতে পারবে না।' সরব হয়েছেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারিও। তাঁর দাবি, 'দুর্গাকে বলা হয় দুর্গতিনাশিনী। পশ্চিমবঙ্গের দুর্গতির কারণ যিনি, তাঁকে ঠাকুরের আসনে বসিয়ে দিচ্ছে কিছু মানুষ, আর সেটা চাটুকারিতার জন্য'।
উল্লেখ্য, পুজোয় এ বারের থিম 'তুমিই ভরসা'। বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতি তাঁরা এই থিমকে নিয়ে এবার কাজ করছে। মূল মণ্ডপ তৈরি করা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে। তবে এই পুজোর সবচেয়ে বড় চমক ঘটতে চলেছে। মা দুর্গার মুখমণ্ডল তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে। এই প্রতিমা নিয়ে রাজনীতির চাপানউতর শুরু বাংলায়।
অন্যদিকে এদিন রাজ্যে উপনির্বাচন করা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, গবেষক থেকে চিকিৎসক সবাই এই সময়টাকে সাবধানে থাকতে চলছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে করোনার থার্ড ওয়েভ আছড়ে পড়ার আশঙ্কা। এই অস্থায় উপনির্বাচন করা নিয়ে প্রশ্ন দিলীপের।
তাঁর দাবি, "পার্টি সব সময় ভোটের জন্য তৈরি। পুর নির্বাচনের জন্য দু' বছর ধরে তৈরি। কমিশন বললেই ভোট হবে। সবাইকে তা মানতেও হবে। তবে স্কুল বন্ধ, রেল বন্ধ যখন, ভোট কেন হবে? " উল্লেখ্য, পুজোর আগে রাজ্যে উপনির্বাচন করাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আর তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক।












Click it and Unblock the Notifications