Weather Update: এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় অশনি! সকাল থেকেই শুরু বৃষ্টি, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসার আগে শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি (cyclone asani)। অন্যদিকে এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলি

অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসার আগে শক্তি বাড়িয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অশনি (cyclone asani)। অন্যদিকে এদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়া (weather) দফতরের।

সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি

সকাল থেকে জেলায় জেলায় বৃষ্টি

এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে সকাল থেকে বিভিন্ন সময়ে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, বজ্রপাত শুরু হলে তাঁরা যেন পাকা ছাদের তলায় আশ্রয় নেন।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের তরফে এদিন সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ মে বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাইতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধির সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে

দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ মে মঙ্গলবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ মে বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে উপকূলবর্তী তিন জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। উপকূল এলাকায় মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে দিয়েছেন, তাঁদের এদিনের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.৬
বহরমপুর ২৫.২
বাঁকুড়া ২৫.৬
বর্ধমান ২৫
কোচবিহার ২৩.৫
দার্জিলিং ১৩.৬
দিঘা ২৭.৯
কলকাতা ২৭.৭
মালদহ ২৬.১
শিলিগুড়ি ২৩.৯
শ্রীনিকেতন ২৫.২

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+