বাংলায় সিংহের গর্জন আর দিল্লিতে ভিজে বেড়াল মমতা! কারণ জানালেন এই বাম নেতা
যাঁর চাকরি দেওয়ার মুরোদ নেই, তাঁর চাকরি নেওয়ারও মুরোদ নেই। বনধে ছুটি পাওয়া যাবে না, পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকাকে এইভাষাতেই সমালোচনা করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।
যাঁর চাকরি দেওয়ার মুরোদ নেই, তাঁর চাকরি নেওয়ারও মুরোদ নেই। বনধে ছুটি পাওয়া যাবে না, পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকাকে এইভাষাতেই সমালোচনা করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।

এদিন, খড়গপুরে ডিওয়াইএফআই-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহঃ সেলিম। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন সেলিম।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের সমালোচনার পাশাপাশি, রাজ্যের তৃণমূল সরকারেরও কড়া সমালোচনা করেন মহঃ সেলিম। তিনি বলেন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হলে দিদির লাভ। কেননা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে একদিকে যেমন মোদী লুট করছে, অন্যদিকে দিদিও লুট করছে। সিপিএম নেতার কটাক্ষ, যারা খুনের রাজনীতি করছে, তারাই বলছে খুন হয়ে যাবে।
তৃণমূলে সমালোচনা করতে গিয়ে মহঃ সেলিম বলেন, বড় বড় কথা বললেও, নরেন্দ্র মোদী, অমিত শাহদের বিরুদ্ধে একটাও পদক্ষেপ নিতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় নেত্রী সিংহের মতো গর্জন করেন। আর দিল্লিতে গেলেই হয়ে যান ভিজে বেড়াল। কেননা, সেখানে সিবিআই-এর ভয় দেখানো হয়। দুর্নীতিতে নিমজ্জিত দলের নীতির প্রশ্নে লড়াইয়ের সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই সিপিএম নেতা।












Click it and Unblock the Notifications