নেতারা N-95 মাস্ক পরে ঘুরছেন, অথচ চিকিৎসকদের নেই! পরিস্থিতির সমালোচনায় সেলিম
N-95 মাস্ক পরে ঘুরছেন, অথচ চিকিৎসকদের নেই! পরিস্থিতি পর্যালোচনায় সেলিম জানালেন পরিবারের কথা
মন্ত্রীরা N95 মাস্ক ব্যবহার করছেন, অথচ তা নেই চিকিৎসকদের কাছে। চিকিৎসকদের দেওয়া হয়নি পর্যাপ্ত পিপিই-ও। সোশ্যাল মিডিয়ায় এমনটাই অভিযোগ করলেন সিপিএম নেতা মহঃ সেলিম। টেস্টের সংখ্যা কম হওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

পরিবার দিয়ে বুঝছেন চিকিৎসকদের অবস্থা
সিপিএম নেতা মহঃ সেলিম জানিয়েছেন, তিনি পরিবার দিয়েই বুঝছেন চিকিৎসকদের অবস্থা। মন্ত্রীরা N95 মাস্ক ব্যবহার করছেন, অথচ তা নেই চিকিৎসকদের কাছে। চিকিৎসকদের দেওয়া হয়নি পর্যাপ্ত পিপিই-ও। তিনি জানান, পরিবারের দুজন চিকিৎসক। তাই পরিস্থিতির কথা তিনি ভালই জানেন।

টেস্টের সংখ্যা কম কেন
দক্ষিণ কোরিয়ার মতো দেশ করোনা ভাইরাসের ওপর নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে একের পর এক টেস্ট করে। এপ্রসঙ্গ উঠেছে বারবার। সেলিম একই প্রশ্ন তুললেন শুধু আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইন নয়, টেস্টের সংখ্যা বাড়ালেই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে।

অনাহারে কাউকে মরতে দেব না, বলতে হবে সরকারকে
কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই রেশনের মাধ্যমে বিনামূল্য সাধারণের হাতে খাদ্যশস্য তুলে দেওয়ার কথা জানিয়েছে। সেলিমের দাবি, সরকারকে নিশ্চয়তা দিতে হবে, এবং বলতে হবে, অনাহারে কাউকে মরতে দেওয়া হবে না।

আগে থেকে কেন প্রস্তুতি নয়, প্রশ্ন তুললেন সেলিম
ভারতে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল জানুয়ারির শেষের দিকে। কিন্তু তখন থেকেই কেন বিষয়টি নিয়ে প্রস্তুতি নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা। সেই সময় থেকে কোয়ারেন্টাইন শুরু করলে পরিস্থিতি বর্তমানের মতো হতো না বলেও মনে করেন তিনি।

তবলিঘি জমাতের কাজ দায়িত্বজ্ঞানহীন
দিল্লির নিজামুদ্দিনে তবলিঘি জমাতের কাজ দায়িত্বজ্ঞানহীনের, মন্তব্য করেছেন সেলিম। তবে একইসঙ্গে তাঁর মন্তব্য সেই সময়েও তো মন্ত্রীরা বিয়ে বাড়িতে গিয়েছেন, সভা করেছেন।












Click it and Unblock the Notifications