মমতার সাইজে হোর্ডিং নয়, হোর্ডিং-এর সাইজে মমতা! করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সিপিএম-এর

করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী যা করছেন, তা প্রচার নির্ভর। প্রশান্ত কিশোরের নির্দেশেই তা করছেন। এমনটাই মন্তব্য করেছেন সিপিএম নেতা মহঃ সেলিম। তাঁর প্রশ্ন বাকি মন্ত্রীরা কই।

করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী যা করছেন, তা প্রচার নির্ভর। প্রশান্ত কিশোরের নির্দেশেই তা করছেন। এমনটাই মন্তব্য করেছেন সিপিএম নেতা মহঃ সেলিম। তাঁর প্রশ্ন বাকি মন্ত্রীরা কই। সব পুলিশকে মাস্ক, দস্তানা দেওয়ার দাবিও তুলেছেন তিনি।

সব ব্লকে ফিভার ক্লিনিকের দাবি

সব ব্লকে ফিভার ক্লিনিকের দাবি

সিপিএম নেতা মহঃ সেলিম দাবি তুলেছেন, সব ব্লকে ফিভার ক্লিনিক চালু করতে হবে। সব চিকিৎসককে একসঙ্গে করোনা ভাইরাসের সামনে এক্সপোজ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগ ওষুধের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গিয়েছে।

শুনতে হবে সরকারি কর্মীদের কথা

শুনতে হবে সরকারি কর্মীদের কথা

প্রশান্ত কিশোর নয়, শুনতে হবে সরকারি কর্মীদের কথা। এমনটাই মন্তব্য করেছেন মহঃ সেলিম। বাজারে গিয়ে গণ্ডী কাটলেই হবে না, কোন বাজারে কোন জিনিসের অভাব রয়েছে, তা দেখতে হবে। পাশাপাশি কালোবাজারি ও মজুতদারি রোখার দাবিও তুলেছেন তিনি।

হু-র গাইডলাইন অনুযায়ী যুবকদের ট্রেনিং দিতে আহ্বান

হু-র গাইডলাইন অনুযায়ী যুবকদের ট্রেনিং দিতে আহ্বান

সিপিএম নেতা মহঃ সেলিম বলেন, হু-র গাইডলাইন অনুযায়ী যুবকদের ট্রেনিং দিতে হবে। স্বাস্থ্যকর্মীদের পাশে এই সব যুবকদের জড়ো করতে হবে। সিপিএম-এর যুব বাহিনী এতে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

সল্টলেক স্টেডিয়ামে কেন কোয়ারেন্টাইন সেন্টার নয়, প্রশ্ন সেলিমের

সল্টলেক স্টেডিয়ামে কেন কোয়ারেন্টাইন সেন্টার নয়, প্রশ্ন সেলিমের

সল্টলেক স্টেডিয়ামকে কেন কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি উল্লেখ করেন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+