বিরোধিতা ১৯৬২ সালেই! লাদাখে হামলা নিয়ে কড়া চিন বিরোধী অবস্থান সিপিএমের
প্রত্যাশিতভাবেই লাদাখে ভারতীয় সেনার ওপর চিনা সেনার হামলা নিয়ে মত প্রকাশ করল সিপিএম। তারা বলেছে তিন যা করেছে তা সঠিক নয়। কোনও যুদ্ধ সমস্যার সমাধান করতে পারে না, মত প্রকাশ করা হয়েছে সিপিএম-এর তরফে।
প্রত্যাশিতভাবেই লাদাখে ভারতীয় সেনার ওপর চিনা সেনার হামলা নিয়ে মত প্রকাশ করল সিপিএম। তারা বলেছে তিন যা করেছে তা সঠিক নয়। কোনও যুদ্ধ সমস্যার সমাধান করতে পারে না, মত প্রকাশ করা হয়েছে সিপিএম-এর তরফে। দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক।

চিনের বিরোধিতা ৬২ সালেই
এদিন ভার্চুয়াল সভা করে রাজ্য সিপিএম। পলিটব্যুরোর সিদ্ধান্ত ও আমাদের কাজ শীর্ষক ওই সভায় সূর্যকান্ত মিশ্র বলেন, ৬২ সালের যুদ্ধের সময়ই তৎকালীন কমিউনিষ্ট পার্টি চিনের বিরোধিতা করেছিল। জোট নিরপেক্ষতাকেই সমর্থন করেছিল কমিউনিষ্ট পার্টি।

অরুণাচল নিয়ে চিনের দাবির বিরোধিতা
সূর্যকান্ত মিশ্র বলেছেন, অরুণাচল নিয়েও চিনের দাবির বিরোধিতা করেছিল সিপিএম। সিপিএম-ের তরফে চিনের দাবিকে অন্যায্য বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

চিন যা করেছে সঠিক নয়
সূর্যকান্ত মিশ্র বলেছেন, এবার চিন যা করেছে তা সঠিক নয়। কোনও যুদ্ধ সমস্যার সমাধান করতে পারে না, মত প্রশা করা হয়েছে সিপিএম-এর তরফে। দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের দাবি করেছেন তিনি।

চিনের চেয়ারম্যান, সিপিএমের চেয়ারম্যান নয়
সূর্যকান্ত মিশ্র বলেন, সিপিএমকে চিনের দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা দীর্ঘদিনের। তিনি জানিয়েছেন, সিপিএম কখনই চিন কিংবা রুশপন্থী ছিল না। আজও নেই। তিনি বলেন চিনের চেয়ারম্যান কোনওদিন সিপিএম-এর চেয়ারম্যান ছিলেন না। সিপিএম জোট নিরপেক্ষ নীতিতেই বিশ্বাসী বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications