বাংলায় লকডাউন নিয়ে বড় সিদ্ধান্ত! ফের রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা মমতার মুখে

ক্রমশ বাড়ছে করোনা পরিস্থিতি। দেশের পাশাপাশি বাংলাতেও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের হার বাংলায় প্রায় ২০ হাজার ছুঁইছুঁই। এই অবস্থায় কোভিড মোকাবিলায় মূল লক্ষ্য! আরও একবার তা বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্রমশ বাড়ছে করোনা পরিস্থিতি। দেশের পাশাপাশি বাংলাতেও চোখ রাঙাচ্ছে করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণের হার বাংলায় প্রায় ২০ হাজার ছুঁইছুঁই। এই অবস্থায় কোভিড মোকাবিলায় মূল লক্ষ্য! আরও একবার তা বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার রাজভবনে শপথ নিলেন তৃতীয় মমতা মন্ত্রিসভার সদস্যরা। পুরানো এবং নতুনদের নিয়ে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া মন্ত্রিসভা। শপথ নেওয়ার পরেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন মমতা। সেখানেই মূল বিষয় ছিল করোনা মোকাবিলা।

রাজ্যে এখনই লকডাউন হচ্ছে না

রাজ্যে এখনই লকডাউন হচ্ছে না

এদিন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এখনই লকডাউন জারি হচ্ছে না। মমতা বলেন, ''লকডাউনের ঘোষণা না করে, লকডাউনের মতো সাধারণ মানুষকে আচরণ করতে হবে। কারণ লকডাউন ঘোষিত হলে সাধারণ মানুষের অসুবিধা হবে। দরিদ্র মানুষ না খেতে পেয়ে মারা যাবেন, সেটা আমরা চাই না।'' তিনি আবেদন জানান, যাতে মেডিক্যাল কলেজগুলিতে যাতে অক্সিজেন সেন্টার তৈরি করে। পাশাপাশি তাঁর আবেদন, বড় কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে।

কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা

কেন্দ্রের বিরুদ্ধে তোপ মমতা

এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে করোনা মোকাবিলা কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেন। সদস্যদের এলাকায় করোনা নিয়ে কাজ করার নির্দেশ দেন। এরই মধ্যে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে সাহায্য করছে না। টিকা দিয়েও সাহায্য করছে না। তিন কোটি টিকা চেয়ে পেয়েছি মাত্র ১ লক্ষ। কেন্দ্রীয় সরকার কেন ৩০ হাজার কোটি টাকা খরচ করেও টিকা দিতে পারছে না! এদিন ফের একবার এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। কোভিড মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এদিন ফের সে বিষয়টি ঊঠে আসে। ওরা বলছে কোভিড সরঞ্জামে জিএসটি নেওয়া হচ্ছে না, কিন্তু কোথাও কোথাও নেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেন মমতা।

 রাজ্যে সকলকে বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হবে

রাজ্যে সকলকে বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হবে

এ ছাড়াও মুখ্যমন্ত্রী সোমবার ঘোষণা করেন, রাজ্যে সকলকে বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হবে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে। তৎপরতার সঙ্গে করোনা মোকাবিলা করবে রাজ্য সরকার। দেশে উৎপাদিত ৬৫ শতাংশ টিকা বাইরে গেলে অন্য দেশ থেকে আনাতে হবে। কোথা থেকে টিকা আনানো হবে, তা কেন্দ্রীয় সরকার ঠিক করুক। এর জন্য সুস্পষ্ট নীতি দরকার। সরকারের অগ্রাধিকার কোভিড মোকাবিলা। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য

শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য

রাজভবনে মন্ত্রীপদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য। যার মধ্যে ছিলেন ২৪ জন পূর্ণমন্ত্রী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ১০ জন এবং প্রতিমন্ত্রী ৯ জন। একাধিক নতুন মুখ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ে মন্ত্রিসভায়।বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর গত ৫-মে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৫ দিন পর আজ সোমবার ১০ মে শপথ নিল তাঁর মন্ত্রিসভা। বলা প্রয়োজন হেভিওয়েট পুরনো মন্ত্রীদের প্রায় প্রত্যেকেই মন্ত্রিসভায় ঠাঁই পেলেও, রয়েছে কিছু নতুন মুখও। দায়িত্ব বাড়ল একাধিক মন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+