ফের ৩ হাজার পার দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে বসিরহাট
ফের ৩ হাজার পার দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে বসিরহাট
আবারও ৩ হাজারের উপরে উঠে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩২৭৫ জন। অনেকটাই বেড়েছে দেশের দৈনিক মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৫৫ জন। অন্যদিকে পশ্চিমবঙ্গের বসিরহাট উদ্বেগ বাড়াচ্ছে। সেন্টিনাল সার্ভের রিপোর্টে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। তাতে দেখা গিয়েছে বসিরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।

করোনার দৈনিক সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫৫ জন। এর আগে ৪০-৫০-র ঘরেই ঘোরাফেরা করছিল দেশের করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা। সেটা হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে। কারণ শুধুমাত্র কেরলেই করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৫২ জন। আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কেরল এবং মহারাষ্ট্রকে সতর্ক করেছিল। গত ২৪ ঘণ্টার মধ্যেই করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে।

এদিকে আবার বাংলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে। সেন্টিনাল সার্ভেেত যে তথ্য পাওয়া গিয়েছে তা উদ্বেগজনক। বসিরহাটে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেন্টিনাল সার্ভেতে দেখা গিয়েছে বসিরহাটে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ১.০৬ শতাংশ বেড়েছে বসিরহাটের করোনা সংক্রমণ। উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নন্দীগ্রাম ও পূর্ব মেদিনীপুর এই চারটে জেলাতেও করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। সেই জেলা গুলিকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
এদিকে আবার মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৮৮ জন। রাজ্যের একাধিক জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সাঙ্গলি, জলগাঁও, নন্দুরবার, বিড,লাতুর, হিঙ্গোলি, ওসমানাবাদ,অমরাবতী, ওকালা,ওয়ার্ধা, গোন্ডিয়া জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।
হঠাৎ করে কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করায় উদ্বেগ বেড়েছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই সতর্ক করেছিল কেরলকে। কেরল সরকারও তৎপরতার সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছে। গত কয়েক দফায়র করোনা ঢেউয়ে কেরলে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। তাই আগে থেকে এই নিয়ে সতর্ক করেল সরকার।












Click it and Unblock the Notifications