উত্তর ২৪ পরগনার পর করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে জলপাইগুড়ি, স্বস্তি পুরুলিয়ায়

উত্তর ২৪ পরগনার পর করোনার দৈনিক সংক্রমণে শীর্ষে জলপাইগুড়ি, স্বস্তি পুরুলিয়ায়

উত্তর ২৪ পরগনার পর কলকাতা করোনার দৈনিক সংক্রমণ বেশি। পুরুলিয়ায় স্বস্তি ফিরেছে দৈনিক করোনা সংক্রমণে। কলকাতায় সক্রিয়ের সংখ্যা হাজারেরও নিচে নেমে গিয়েছে। কিন্তু সক্রিয়ের সংখ্যায় সবার শীর্ষে উত্তর ২৪ পরগনা। তারপরেই রয়েছে কলকাতা। পুরুলিয়ার দৈনিক সংক্রমণ এদিন মাত্র ১ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবারও বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯০০-র নিচে। বাংলায় ৮৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার পরই কলকাতা রয়েছে দৈনিক সংক্রমণের তালিকায় শীর্ষে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩০৯৫০৩। এদিন কলকাতায় ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৪৯৫৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৩৫৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৫৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৭৮২০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৫৩৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১১৮৪১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪৪২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১১১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৫৩৭০ জন। হাওড়ায় আক্রান্ত ৯৩৯১৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৭ জন। হুগলিতে ৪৯ জন বেড়ে আক্রান্ত ৮১০৫৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৩৩ জন, কোচবিহারে ৩৭ জন, দার্জিলিংয়ে ৬৫ জন, কালিম্পংয়ে ২৩ জন, জলপাইগুড়িতে ৭৯ জন, উত্তর দিনাজপুরে ২০ জন, দক্ষিণ দিনাজপুরে ৭ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ৫১ জন, বীরভূমে ৪ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৫৬ জন, ঝাড়গ্রামে ৪৩ জন, পশ্চিম মেদিনীপুরে ৫২ জন, পূর্ব মেদিনীপুরে ৫৭ জন, পূর্ব বর্ধমানে ৩০ জন, পশ্চিম বর্ধমানে ১৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+