করোনার সংক্রমণ ৩৬ শতাংশ বাড়ল এক লাফে, তবে ১৪০ দিনে সক্রিয় সর্বনিম্ন

করোনার গ্রাম ফের ঊর্ধ্বমুখী হল দেশে। এক লাফে বেড়ে ৪০ হাজার ছুঁই ছুঁই হয়ে গেল করোনার সংক্রমণ। বুধবার ৩৬ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার পর মঙ্গলবারই সবথেকে কম সংক্রমিত হয়েছিল দেশে।

করোনার গ্রাম ফের ঊর্ধ্বমুখী হল দেশে। এক লাফে বেড়ে ৪০ হাজার ছুঁই ছুঁই হয়ে গেল করোনার সংক্রমণ। বুধবার ৩৬ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়ার পর মঙ্গলবারই সবথেকে কম সংক্রমিত হয়েছিল দেশে। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতই ফের গ্রাফ ঊর্ধ্বমুখী হল দেশে। তবে ১৪০ দিনে প্রথম সর্বনিম্ন সক্রিয়ের সংখ্যা ভারতে।

করোনার সংক্রমণ ৩৬ শতাংশ বাড়ল এক লাফে, ১৪০ দিনে কম সক্রিয়

বুধবার ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাখনণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩। এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়ছে ৪৯৭ জনের। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ১৮৩।

করোনা সক্রিয়ের সংখ্যা ১৪০ দিনের মধ্যে সর্বনিম্ন বুধবার। করোনা মুক্ত হয়েছে ৩ কোটি ১২ লক্ষ ২০ হাজার ৯৮১ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ছেন ৪০ হাজার ১৩ জন। সুস্থতার হার ৯৭,৪৫ শতাংশ। আর করোনা সক্রিয় রয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন।

করোনা সক্রিয়ের সংখ্যা সর্বনিম্ন হওয়ায় যেমন স্বস্তি ফিরেছে, তেমনই আশঙ্কার কালো মেঘও রয়েছে করোনার। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সই কারণে টিকাকরণে গতি বাড়ানো জরুরি। কেন্দ্র টিকাকরণকই পাখির চোখ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সেইমতোই পরিকল্পনা করা হচ্ছে।

করোনা রুখতে আবার দুটি টিকার মিশ্রণ প্রয়োগ করতে তৎপরতা দেখানো হচ্ছে। কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের মিশ্রণ কতখানি উপকারী হবে তা নিশ্চিত করতে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ডিসিজিাই-এর তরফে মিশ্র ভ্যাকসিনের ট্রায়ালে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ইতিবাচক ফল মিললে প্রথমে কোভিশিল্ড দেওয়া হবে। তারপর দেওয়া হবে কো-ভ্যাকসিন। এই দুইয়ের মিশ্রণেই করোনা টিকাকরণ চালানোর পরিকল্পনা ভারতের।

দেশের করোনা গ্রাফের ওঠানাম অব্যাহত রয়েছে। কোনওদিন বেড়ে যাচ্ছে তো পরদিনই কমছে। এই ওঠানামার মধ্যেই আতঙ্ক ডেল্টা প্লাসের। তার আগে করোনা টিকাকরণ সম্পূর্ণ করতে তৎপরতা চালাচ্ছে কেন্দ্র। এখন পর্যন্ত করোনা ভ্যাকসিনেশন হয়েছে মাত্র ৫১ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার ৫২৪। এদিন করোনা ভ্যাকসিনেশন হয়েছে ৪১ লক্ষ ৩৮ হাজার ৬৪৬ জনের। তৃতীয় ঢেউ আসার আগে করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে কেরল। যদিও মহারাষ্ট্র করোনা সংক্রমণে সবার থেকে উপরে এখনও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+