একদিনে প্রথম ১ হাজার ছাড়াল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাতেও নয়া রেকর্ড
একদিনে প্রথম ১ হাজার ছাড়াল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাতেও নয়া রেকর্ড
ভাঙছে পুরনো সব রেকর্ডই। দেশের পাশাপাশি গোটা বাংলাতেও তরতর করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে এই প্রথম এদদিনে এক হাজারের গণ্ডি পার করল বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মৃতের সংখ্যার ক্ষেত্রেও তৈরি হয়েছে নয়া রেকর্ড। পাশাপাশি প্রতি দশ লক্ষ মানুষ পিছু ৬ হাজার ৪৮১ জনের করোনা পরীক্ষা হচ্ছে বলে জানা যাচ্ছে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৯ই জুলাই সারাদিন বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮ জন। রাজ্যে প্রথম সংক্রমণের পর থেকে এটাই এখনও পর্যন্ত প্রথম বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯১১। পাশাপাশি এখনও পর্যন্ত গোটা বাংলায় করোনার থাবায় প্রাণ হারিয়েছেন প্রায় ৮৫৪ জন। যার মধ্যে ২৭ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। এটাও এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড বলে জানা যাচ্ছে।
এদিকে করোনা সংক্রমণের পর এখনও রাজ্যের বিভিন্ন কোভিড হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ৮ হাজার ২৩১ জন। পুরোপুরি সুস্থ হওয়ার পর ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৮২৬ জন। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা যাচ্ছে। তারমধ্যে শুধুমাত্র ৯ই জুলাই ১০ হাজার ৮০৫টি নমুনা পরীক্ষা হয়। তারমধ্যে করোনা সংক্রমণের হার ৪.৪৪ শতাংশ।












Click it and Unblock the Notifications