টেস্ট কমলেও বাড়ল সংক্রমণ, রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ পর পর দু'দিন ৮৫০ পার করল
টেস্ট কমলেও বাড়ল সংক্রমণ, রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৮৫০ পার করল
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ল রাজ্যে। একদিনে আক্রান্ত হয়েছেন ৮৫০ জন। যদিও করোনা পরীক্ষার সংখ্যা অনেকটাই কমেছে। এদিকে রাজ্যে জগদ্ধাত্রী পুজোয় ছাড় দেওয়া হয়েছে ১৬ তারিখ থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল কলেজ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ১৩ জন।

পুজোর পর থেেক রাজ্যে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। পুজোর পর পরই ৯০০ পার করে ফেলেছিল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। সেটা কিছুটা কমেছে। কিন্তু কমছে সেটা সামান্য মাত্র। গত ২৪ ঘণ্টায় ৯০০ থেকে সামান্য কমে ৮৫০ এসেছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা হয়েছে ৮১৩ জন। সুস্থতার সংখ্যা এখন ৯৮.০৩ শতাংশ। সংক্রমণ রুখতে নাইট কার্ফু ফের বহাল করা হয়েছে। যদিও জগদ্ধাত্রী পুজোয় হুগলি ও নদিয়া জেলায় নাইট কার্ফুতে ছাড় দেওয়া হয়েছে।
জেলা হিসেবে দেখতে গেলে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে সেই কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন, ১৫৯ জন। উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে হুগলি জেলা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৮৬ জন। হুগলি জুড়ে এখন চলছে জগদ্ধাত্রী পুজো। নাইট কার্ফুতে ছাড় ঘোষণা করা হয়েছে। রাতভর ঠাকুর দেখছেন সকলে। হুগলির পরেই রয়েছে হাওড়া। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ জন। উত্তরবঙ্গে তুলনামূলক ভাবে একটু হলেও করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা কম থাকলেও দৈনিক মৃত্যুর হারে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩ জন। তারপরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২ জন। হাওড়াতে মারা গিয়েছেন ১জন।
রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রের তরফে চিঠি পাঠানো হয়েছে। সতর্ক করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। ইতিমধ্যেই রাজ্যে একাধিক জায়গায় কন্টেনমেন্ট জোন করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কলকাতাও কয়েকদিন আগে ৪টি ওয়ার্ডে কন্টেমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল। এরই মধ্যে আূার হাওড়াতে পুরসভা ভোট করাতে চলেছে মমতা সরকার। ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরভোট।












Click it and Unblock the Notifications