দৈনিক করোনা ফের তালমিলিয়ে বাড়ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়, পরিসংখ্যান একনজরে

দৈনিক করোনা ফের তালমিলিয়ে বাড়ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়, পরিসংখ্যান একনজরে

দৈনিক করোনা ফের তালমিলিয়ে বাড়ছে দুই জেলা। ফের কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ১০০-র উপরে করোনা সংক্রমণ। এরপর ৫০-এর নিচে বাকি ২১ জেলার সংক্রমণ। দার্জিলিং জেলাতেও করোনার সংক্রমণ এদিন নেমে গিয়েছে ৪৯-এ। কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ ফের ১০০-র উপরে ওঠায় উদ্বেগ বেড়েছে বাংলার। কলকাতায় এদিনও বাড়ল সক্রিয়ের সংখ্যা। এদিন উত্তর ২৪ পরগনাতে সক্রিয় বেড়েছে। উভয় জেলাতেই করোনা সক্রিয় প্রায় ১১৫০ করে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৭০০-র একটু নিচে রয়েছে। বাংলায় ৬৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১১০ জন। উত্তর ২৪ পরগনায় ১০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিনও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনাকে। কদিন ধরেই কলকাতার দৈনিক সংক্রমণ ১০০ পেরিয়ে যাচ্ছে। এদিন উত্তর ২৪ পরগাও ফের পার করল ১০০-র গণ্ডি।

 একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৩২০৬। এদিন কলকাতায় ১১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫০১৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩০৭০৪৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৪৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩২২১৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। মৃত্যু হয়েছে মোট ৪৬৪২ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩১৬৩৫৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১৬১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৯৭৮২১ জন। হাওড়ায় আক্রান্ত ৯৫৭৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৬ জন। হুগলিতে ৪২ জন বেড়ে আক্রান্ত ৮৩০৮৭ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৮ জন, কোচবিহারে ২১ জন, দার্জিলিংয়ে ৪৯ জন, কালিম্পংয়ে ১২ জন, জলপাইগুড়িতে ২০ জন, উত্তর দিনাজপুরে ৮ জন, দক্ষিণ দিনাজপুরে ৭ জন, মালদহে ৬ জন, মুর্শিদাবাদে ৪ জন, নদিয়ায় ৪৫ জন, বীরভূমে ৯ জন, পুরুলিয়ায় ৫ জন, বাঁকুড়ায় ২৪ জন, ঝাড়গ্রামে ১৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩৪ জন, পূর্ব বর্ধমানে ১২ জন, পশ্চিম বর্ধমানে ২০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+