রাজ্যের ফের করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সংখ্যা বৃদ্ধি, বাড়ল পজিটিভিটি রেটও

রাজ্যের ফের করোনায় আক্রান্ত ও মৃত্যুতে সংখ্যা বৃদ্ধি, বাড়ল পজিটিভিটি রেটও

রবিবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা বেড়েছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৬ জন। সুস্থতার হার খুব সামান্য বেড়েছে। শনিবার যেখানে সুস্থতার হার ছিল ৯৮.০৩%, সেখানে রবিবার সুস্থতার হার ৯৮.০৪ %। এদিন সুস্থ হয়েছেন ৮৯২ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮০৬। মঙ্গলবার যা ছিল ৭৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮০৭৩। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৮।

 মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৩ হাজার ৬৩৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১১ হাজার ৭৯৬ জন। এদিন ৯৫ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৮৯২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯৩ হাজার ৭৭০ জন।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৪ লক্ষ ৭৮ হাজার ৬০২। ১২৯ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৫০,০৫৩ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৬১ শতাংশ (মঙ্গলবার যা ছিল ১.৪০ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১,৭১, ৯৮৪ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৬:৫৪।

 সংক্রমণ বেশি দার্জিলিং-এ

সংক্রমণ বেশি দার্জিলিং-এ

এদিন আক্রান্তের সংখ্যা দার্জিলিং-এ সব থেকে বেশি (৮৯)। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৭)। কলকাতায় করোনা আক্রান্ত ৩,১০, ০৬৫। এদিন কলকাতায় করোনা মুক্ত রয়েছেন ৭৯ জন। কলকাতার পার্শ্ববর্তী হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩৮ ও ৪৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+