রাজ্যে করোনায় বাড়ল আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যু! কলকাতা ছাড়াও দঃ ২৪ পরগনা, হাওড়ায় সক্রিয় রোগী বৃদ্ধি
রাজ্যে করোনায় বাড়ল আক্রান্তের সংখ্যা, কমল মৃত্যু! কলকাতা ছাড়াও দঃ ২৪ পরগনা, হাওড়ায় সক্রিয় রোগী বৃদ্ধি
বুধবার রাজ্যে করোনা (coronavirus)আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। তবে মৃত্যুর সংখ্যাও কমেছে। এদিন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০০ জন। সুস্থতার হার একই রয়েছে, ৯৮.১৫%। এদিন সুস্থ হয়েছেন ৭৪৬ জন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭০০। শনিবার যা ছিল ৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ২৫৮। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১২।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ১৬৩ জন। এদিন ৫২ জন কমেছে সক্রিয়ের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৪৬ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ০৭ হাজার ২৭৮ জন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৮(৬৮)। উত্তর ২৪ পরগনায় ৮৯ (৬৭) জন করোনা আক্রান্ত হয়েছেন। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৪৯৮১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৪৫৯১।
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩,১১, ১৮৩। মঙ্গলবার ১ জনের মৃত্যু হয়েছিল, তবে বুধবার কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩,০৫, ৩৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৮৩৫ জন। আগের দিনের থেকে সংখ্যাটা ১৯ বেড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩,২০, ১৬২ জন। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩, ১৪, ৩৫৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২১৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
(ব্রাকেটে আগের দিনের আক্রান্তের সংখ্যা)
গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৬ (১৩), কোচবিহারে ৩৩ (৩১) , দার্জিলিং ৭১ (৬৪), কালিম্পং ২ (৩৫) , জলপাইগুড়ি ৩৭ (৩৫), উত্তর দিনাজপুরে ১৫ (৫), দক্ষিণ দিনাজপুরে ৭ (৫), মালদহ ৫ (৮), মুর্শিদাবাদ ২ (২), নদিয়া ৩৯ (৪৬), বীরভূম ৯ (৭), পুরুলিয়া ৩ (১), বাঁকুড়ায় ১৩ (২৫), ঝাড়গ্রাম ৮ (১১), পশ্চিম মেদিনীপুর ৩৮ (৩৬), পূর্ব মেদিনীপুর ৫৩ (৩৯), পূর্ব বর্ধমান ১৬ (২৩), পশ্চিম বর্ধমান ১৮ (৭), হাওড়া ৫৭ (১৮), হুগলিতে ২৮ (২৮), উত্তর ২৪ পরগনায় ৮৯ (৬৭), দক্ষিণ ২৪ পরগনায় ৬৩ ( ৬৫) জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের নিরিখে জেলাগুলির মধ্যে এদিন প্রথমে উত্তর ২৪ পরগনা( ৮৯), দুনম্বরে রয়েছে দার্জিলিং(৭১), আর তিন নম্বরে দক্ষিণ ২৪ পরগনা (৬৩) ।

২৩ জেলায় মৃত্যুর খবর নেই
এদিন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা থেকে মৃত্যুর কোনও খবর নেই। এদিন সব থেকে বেশি ৩ জনের আক্রান্তের মৃত্যু হয়েছে নদিয়ায়। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনায় ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। এদিন কলকাতা (১৯) ছাড়াও যে পাঁচ জেলায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেগুলি হল উত্তর দিনাজপুর (৬), পূর্ব মেদিনীপুর (৩), পশ্চিম বর্ধমান (৩), হাওড়া (১৯), দক্ষিণ ২৪ পরগনা (১৭)।

রাজ্য জুড়ে করোনার পরীক্ষা
রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৬২ লক্ষ ০৯ হাজার ৮২৫। ১৩৩ টি ল্যাবরেটরিতে এই পরীক্ষা হচ্ছে রাজ্য জুড়ে। এদিন পরীক্ষা হয়েছে ৪৭, ০১১ জনের। মোট পরীক্ষার নিরিখে করোনা সক্রিতার হার ১.৪৯ শতাংশ ( মঙ্গলবার যা ছিল ১. ৫৮ শতাংশ)। প্রতি ১০ লক্ষে পরীক্ষা হয়েছে ১, ৮০, ১০৯ জনের। আরটিপিসিআর আর অ্যান্টিজেন টেস্টের রেশিও হল ৪৩:৫৭।

১১ অগাস্ট ভ্যাকসিন প্রাপকের সংখ্যা
এদিন সারা রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,৪৯, ৩৩৫ জন। প্রথম ডোজ পেয়েছে ২, ৯৮, ৮৫৭ জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০,৪৭৮ জন। এদিন পর্যন্ত রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন ৩,২৬, ৮১, ৪৩৭ জন। যাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২, ৩৪, ৯৬, ৫৭১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯১, ৮৪, ৮৬৬ জন। এদিন রাজ্যে ভ্যাকসিন দেওয়ার কেন্দ্রের সংখ্যা ২,৫১১।












Click it and Unblock the Notifications