বাংলার ২১ জেলায় করোনার দৈনিক সংক্রমণ ৩০-র নিচে, উদ্বেগ শুধু শহর কলকাতায়
বাংলার ২১ জেলায় করোনা সংক্রমণ ৩০-র নিচে নেমে গেল মঙ্গলবার। এদিনের পরিসংখ্যানে উদ্বেগ শুধু কলকাতায়। আর উত্তর ২৪ পরগনার সংক্রমণ অনেকটাই কমেছে।
বাংলার ২১ জেলায় করোনা সংক্রমণ ৩০-র নিচে নেমে গেল মঙ্গলবার। এদিনের পরিসংখ্যানে উদ্বেগ শুধু কলকাতায়। আর উত্তর ২৪ পরগনার সংক্রমণ অনেকটাই কমেছে। এই জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন মাত্র ৬৮ জন। বাংলার ১৮ জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫-র নিচে রয়েছে। তার মধ্যে ১২ জেলায় ১০-এর নিচে। এর পাশাপাশি সক্রিয় কমেছে ১৯ জেলায়। এদিনের করোনার পরিসংখ্যান জেলায় জেলায় ধরা পড়েছে স্বস্তির ছবি।
কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় সক্রিয়ের সংখ্যা ২৩০০ পার হয়ে গেল ফের। এদিনও সক্রিয়ের সংখ্যা বাড়ল কলকাতায়। ৩৬ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ২৩২৭-এ পৌঁছে গেল। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৫ কমে এদিন ১৩১৮ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ৪৬৩। হুগলির করোনা সক্রিয়ও ৫৫১ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৫৩৪ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩১৮ নদিয়ায়। সর্বনিম্ন ২০ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ৩ জেলায়। ৩০০-র উপরে ১ জেলায়।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৭৭ জন। উত্তর ২৪ পরগনায় ৬৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ সবথেকে বেশি এদিনও। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ১৫০-এর উপরে উঠে গেল ফের। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিনও ১০০-র নিচে।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩২৫৮০। এদিন কলকাতায় ১৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫২৯৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৪৯৬০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩২৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৩৮ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৫৫৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৮ জন। মৃত্যু হয়েছে মোট ৫০০০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৯২১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩১৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮০ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৭৩৫ জন। হাওড়ায় আক্রান্ত ১০১২৬০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। হুগলিতে ৩০ জন বেড়ে আক্রান্ত ৮৯০২২ জন।
কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ২ জন, কোচবিহারে ৪ জন, দার্জিলিংয়ে ১২ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ৭ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ২ জন, মালদহে ২ জন, মুর্শিদাবাদে ২ জন, নদিয়ায় ১৩ জন, বীরভূমে ১১ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ৮ জন, ঝাড়গ্রামে ১১ জন, পশ্চিম মেদিনীপুরে ৯ জন, পূর্ব মেদিনীপুরে ১১ জন, পূর্ব বর্ধমানে ২ জন, পশ্চিম বর্ধমানে ১২ জন আক্রান্ত হয়েছেন এদিন।












Click it and Unblock the Notifications