২০ দিন পর বাড়ল করোনা সক্রিয়ের সংখ্যা, দেশে ওমিক্রন হানার মাঝেই উদ্বেগ বাংলায়

২০ দিন পর বাড়ল করোনা সক্রিয়ের সংখ্যা, দেশে ওমিক্রন হানার মাঝেই উদ্বেগ বাংলায়

বাংলায় ২০ দিন পর বাড়ল করোনা সক্রিয়ের সংখ্যা। দেশে যখন ওমিক্রন হানা দিয়েছে, তখন বাংলায় করোনার সংক্রমণ কমছিল বেশ। ২০ দিন পর দেখা গেল রাজ্যে করোনামুক্তের থেকে আক্রান্তের সংখ্যা বেশি। সেই মোতাবেক এদিন বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা বাড়ল। কলকাতার করোনা সংক্রমণও তালমিলিয়ে ২০০-র উপরে উঠে গেল এদিন।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২৮। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৫৮৪। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমে ১.৬৪ শতাংশ হয়েছে।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৭৪ জন। এদিন ৯ জন বাড়ল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬২৮ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬১০ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৪০ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩৩ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৬ লক্ষ ৮৫ হাজার ৫০। ১৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২২৯৮৩৪। এদিন টেস্টিং হয়েছে ৩৮২৭৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৬৪ শতাংশ।

করোনার টিকাদান

করোনার টিকাদান

এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ২৯৬ জনকে। এঁদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৫১১ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭৮৫ জন। এখন পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৯ কোটি ৫৭ লক্ষ ৬৯ হাজার ৮৯১ জনের। প্রথম ডোজ ৬ কোটি ৩৭ লক্ষ ৮১ হাজার ৩৩৬ জনের। আর দ্বিতীয় ডোজ ৩ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৫৫ জনের।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩৩০৬১৯। এদিন ২০৬ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩৩৪৪৮০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৭ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ জন বেড়ে হয়েছে ১০৩৩৩১। হাওড়ায় আক্রান্ত ১০০৯৩৬। এদিন আক্রান্ত হয়েছেন ৩৫ জন। হুগলিতে ৪৬ জন বেড়ে আক্রান্ত ৮৮৫৯৭ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি

শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী ২০০-র সামান্য উপরে করোনা সংক্রমণ কলকাতায়, ১০০-র উপরে উত্তর ২৪ পরগনার সংক্রমণ। দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়ার -সহ বাকি সব জেলার সংক্রমণ ৫০-এর নিচে। সবথেকে কম সংক্রমণ ১ জন ২ জেলায়- কালিম্পং ও পুরুলিয়ায়। ১২ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৬ জেলায় সক্রিয় ১০০-এর নিচে। সবথেকে কম সক্রিয় পুরুলিয়ায় মাত্র ১৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+