বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী, সংক্রমণ ঘোরাফেরা করছে এক জায়গাতেই! বাড়ছে উদ্বেগ
বাংলায় করোনার গ্রাফ নিম্নমুখী, সংক্রমণ ঘোরাফেরা করছে এক জায়গাতেই! বাড়ছে উদ্বেগ
বাংলায় করোনার গ্রাফ খানিক নিম্নমুখী হল ঠিকই, কিন্তু সংক্রমণ ঘোরাফেরা করছে এক জায়গাতেই! কোনওদিন বাড়ছে একটু, কোনওদিন কমছে। বাংলায় দৈনিক করোনা আক্রান্তের হার কমল শুক্রবার। দৈনিক সংক্রমণও খানিক নিম্নমুখী হল, কমল মৃতের সংখ্যাও। এদিন টেস্টিং আরও একটু বেড়ে সাড়ে ৪৩ হাজার। সংক্রমণ তুলনায় একটু কমে ৭০০-র নিচে। বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ৮৭০০ হল।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৮৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫০ হাজার ৬৬৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৪৮৩। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এদিন করোনার দৈনিক সংক্রমণের হার কমল একটু। মাস খানেকেরও বেশি সময় ধরে একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৫০ হাজার ৬৬৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৮ হাজার ৬৯৪ জন। এদিন ৪০ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬৮৬ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭১৫ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ২৩ হাজার ৪৮৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.২৫ শতাংশ।

করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ৯২৫। ১৪২টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৯০২৫৫। এদিন টেস্টিং হয়েছে ৪৩৫০৪ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৫৮ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়
আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আগের থেকে একটু উদ্বেগ কমেছে। কলকাতায় করোনা আক্রান্ত ৩১৩২০৬। এদিন ১১০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৩২২১৬২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৯ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ৪৫ জন বেড়ে হয়েছে ৯৭৮২১। হাওড়ায় আক্রান্ত ৯৫৭৪২। এদিন আক্রান্ত হয়েছেন ৪৮ জন। হুগলিতে ৪২ জন বেড়ে আক্রান্ত ৮৩০৮৭ জন।

কোন জেলায় উদ্বেগ, কোন জেলায় স্বস্তি
শুক্রবারের করোনা বুলেটিনে ১০০-র উপরে করোনা আক্রান্ত বাংলার দুই জেলায়। বার সব জেলায় ৫০-এর নিচে করোনা সংক্রমণ। কলকাতা ও উত্তর ২৪ পরগনা ১০০-র বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। আর ৫ জেলায় ৪০ থেকে ৫০-এর মধ্যে সংক্রমণ। দার্জিলিংয়ে ৪৯ জন আক্রান্ত হয়েছেন এদিন। সবথেকে কম সংক্রমণ ৪ জন মুর্শিদাবাদে। ৫ জেলায় ১০০ নিচে সক্রিয়।












Click it and Unblock the Notifications