বাংলার দুই জেলাই উদ্বেগের কেন্দ্রে, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ছে মৃত্যু
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা একটু কমেছে আগের তুলনায়। কিন্তুউদ্বেগ প্রশমিত হচ্ছে না মৃত্যু হার নিয়ে।
কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমিতের সংখ্যা একটু কমলেও মৃতের সংখ্যায় উদ্বেগ বেড়েই চলেছে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুই জেলাতেই সংক্রমিতের পাশাপাশি করোনাজয়ীর সংখ্যা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। দ্রুত কমছে সক্রিয়ের সংখ্যা। কিন্তু দৈনিক মৃত্যু হার সমানেই উদ্বেগ বাড়িয়ে চলেছে দুই জেলার।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭১০। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৬২। উত্তর ২৪ পরগনায় ৬৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা কমছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৭৭১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২১৪২।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১১৫৫৭৪। শুধু এদিনই কলকাতায় ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৭৭১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০৭২৬৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫৫৩৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৩০ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১০৯০৭০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। মৃত্যু হয়েছে মোট ২১৪২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১০২৩১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৬১৭ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৭২২ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ১৬৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৪১৩১। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩২৯৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। হুগলিতে ১২১ জন বেড়ে আক্রান্ত ২৬৭৯৪ জন।
অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭৪৫০, কোচবিহারে ১১১৮০, দার্জিলিংয়ে ১৬৬৯৪, কালিম্পংয়ে ১৯৮৫, জলপাইগুড়িতে ১৩৫০৪, উত্তর দিনাজপুরে ৬১৪৫, দক্ষিণ দিনাজপুরে ৭৯৪৪, মালদহে ১১৯৯৪, মুর্শিদাবাদে ১১৩৬৬, নদিয়ায় ১৯৯৮২, বীরভূমে ৮৮২৭, পুরুলিয়ায় ৬৪৫৮, বাঁকুড়ায় ১০৬৬৩, ঝাড়গ্রামে ২৮১০, পশ্চিম মেদিনীপুরে ১৮৯৫৪, পূর্ব মেদিনীপুরে ১৯০৫৭, পূর্ব বর্ধমানে ১১৪১১, পশ্চিম বর্ধমানে ১৪১৬৬ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।












Click it and Unblock the Notifications