ত্রাণের প্যাকেটে দলীয় সিম্বল বা প্রদেশ কংগ্রেস সভাপতির ছবি না রাখার নির্দেশ সোমেনের
ত্রাণের প্যাকেটে দলীয় সিম্বল বা প্রদেশ কংগ্রেস সভাপতির ছবি না রাখার নির্দেশ সোমেনের
করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। এই লকডাউন এর ফলে কর্মহীন হয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গেও। শুরু হয়েছে ঘরে ঘরে খাদ্য সংকট। দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন রাজনৈতিক দল কিংবা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া শুরু হয়েছে। আর এই খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে রাজনৈতিক প্রতিযোগিতা। মানুষের বিপদে পাশে দাঁড়াতে গিয়েও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে অনেকেই, এমনও অভিযোগ উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।

এই রকম রাজনৈতিক প্রতিযোগিতা থেকে দূরে থাকতে চাই প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার এক টুইট বার্তায় সে কথাই স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওই ট্যুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পক্ষ থেকে সকল কংগ্রেস কর্মীকে অনুরোধ যে, মানুষের দরকারে মানুষের পাশে দাঁড়ান। তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও অন্যান্য ত্রাণ দিয়ে সাহায্য করুন মানবসেবার মন্ত্র নিয়ে।
ত্রাণের প্যাকেটে দয়া করে দলের সিম্বল বা প্রদেশ সভাপতির ছবি লাগাবেন না। কংগ্রেস ভোটের জন্য সেবা করে না। সেবা কংগ্রেসের ধর্ম।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications