বাংলায় ভোট চলাকালীন মমতার চিঠিতে সহমত সোনিয়ার, বিজেপি-বিরোধী জোট-জল্পনা তুঙ্গে

বাংলার বিধানসভা ভোটে তৃণমূলের কংগ্রেসের প্রতিপক্ষ কংগ্রেস। কংগ্রেস বাম ও আইএসএফের সঙ্গে জোট করে এবার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বাংলার ভোটে লড়াইয়ে নেমেছে।

বাংলার বিধানসভা ভোটে তৃণমূলের কংগ্রেসের প্রতিপক্ষ কংগ্রেস। কংগ্রেস বাম ও আইএসএফের সঙ্গে জোট করে এবার তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বাংলার ভোটে লড়াইয়ে নেমেছে। এই পরিস্থিতিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে লেখা মমতার চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ জোট গড়ার ডাক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ জোট গড়ার ডাক

বাংলায় নির্বাচনের মাঝেই ১৪টি বিজেপি-বিরোধী দলকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যবদ্ধ জোট গড়ার ডাক দেন। তৃণমূল সু্প্রিমোর বার্তার সঙ্গে সহমত পোষণ করে দলের অবস্থান তুলে ধরে কংগ্রেস। কংগ্রেস জানায়, রাহুল গান্ধীও দীর্ঘদিন ধরে বিরোধী জোট গড়ার ডাক দিয়ে আসছেন।

সহমত পোষণ কংগ্রেসের, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে

সহমত পোষণ কংগ্রেসের, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে

কংগ্রেস জানায়, বহুদিন ধরে তাঁরা চাইছেন বিরোধী-ঐক্য গড়ে তুলতে। বিজেপির আক্রমণ থেকে সংবিধানকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। রাহুল গান্ধী জাতীয় স্তরে এই জোট গড়ার বার্তা দিয়েছেন, কংগ্রেস রাজঘাটে একদিনের ধর্নাও দেয় সংবিধানের উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে। কংগ্রেস সেই বার্তাও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

জোটকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর সোনিয়াও

জোটকে ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর সোনিয়াও

সোনিয়া গান্ধীও এ ব্যাপারে উৎসাহী। তিনি ইতিমধ্যে ঝাড়খণ্ডের মুখ্যমন্রী্য হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেছেন। তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সমস্ত বিজেপ-বিরোধী শক্তিকে এক ছাতার তলার আনতে। ২০২৪-এর আগে জোটকে ঐক্যবদ্ধ করে লড়াই জোরদার করতে বদ্ধপরিকর তিনি।

আমি মমতার সঙ্গে সহমত, লিখলেন মুফতি

আমি মমতার সঙ্গে সহমত, লিখলেন মুফতি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোচাপাধ্যায় এই মর্মে চিঠি লিখেছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে। মেহেবুবা মুফতি পাল্টা টুইট করে জানান, আমি মমতার সঙ্গে সহমত। সংবিধানের ভিত্তি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র বাঁচাতে বিরোধীদের একজোট হওয়া অবশ্যই জরুরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+