মমতা ফের যাচ্ছেন পরিদর্শনে, এবার দক্ষিণ ২৪ পরগনায় আম্ফানবিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী
আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শনিবার ফের যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে করে এদিন ঘূর্ণিঝড়বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন।
আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী শনিবার ফের যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টারে করে এদিন ঘূর্ণিঝড়বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পরিদর্শনে যান। তারপর এদিন পরিদর্শনে আম্ফানে সবথেকে বেশি বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন হেলিকপ্টারে।

এদিন হেলিকপ্টারে করে তিনি যাবেন গোসাবা, বাসন্তী, নামখানা, কাকদ্বীপ ইত্যাদি এলাকায়। পরে কাকদ্বীপে তিনি প্রশাসনিক সভা করবেন। এলাকার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত রিপোর্ট নেবেন স্থানীয় প্রশাসনিক কর্তাদের থেকে। তারপর তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন আকাশপথে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী একসঙ্গে এলাকা পরিদর্শন করেন। তারপর জরুরি তহবিল হিসেবে একহাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। কিন্তু এটা অগ্রিম দেওয়া হবে নাকি প্যাকেজ হিসেবে, তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications