রাজ্য চায় ৩ কোটি, পাচ্ছে দেড় লক্ষ! ভ্যাকসিনে কাদের অগ্রাধিকার, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্য চায় ৩ কোটি, পাচ্ছে দেড় লক্ষ! ভ্যাকসিনে কাদের অগ্রাধিকার, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যে এখন করোনার ভ্যাকসিনের (coronavirus vaccine) দ্বিতীয় ডোজকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই নবান্ন গিয়ে সচিবদের সঙ্গে তিনি বৈঠক করে। তারপরেই করা সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে ভ্যাকসিনের অপ্রতুলতার কথা।

ফের চিঠি প্রধানমন্ত্রীকে
নতুন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই প্রথমবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এই চিঠিতে একাধিক বিষয় তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তিনি একদিকে যেমন শয্যার সংখ্যা বাড়ানোর আবেদন করেছেন, অন্যদিকে রাজ্যে ভ্যাকসিনের জোগান বাড়ানোর দাবিও তুলেছেন। পাশাপাশি রাজ্যে প্রতিদিন ১০ হাজার রেমডেসিভিরের ডোজ লাগবে বলেও জানিয়েছেন তিনি।

হাসপাতালে বাড়ছে শয্যা সংখ্যা
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, রাজ্যে এই মুহূর্তে ২৭ হাজার শয্যা রয়েছে। সেই সংখ্যাটা তিছুদিনের মধ্যেই বাড়িয়ে ৩০ হাজার করা হবে। তিনি বলেন এর মধ্যে আইসিসিইউ বেডের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজারের মতো।

ভ্যাকসিনে দ্বিতীয় ডোজকেই গুরুত্ব
মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, এখন রাজ্যে প্রতিদিন দুলক্ষ করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এর মধ্যে দ্বিতীয় ডোজকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজ্য তিন কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি লিখেছে। সেখানে প্রতিদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে দেড় লক্ষ করে। তিনি বলেছেন, এবার থেকে হাসপাতালে মৃতদেহ যাতে পড়ে না থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, আরটিপিসিআর টেস্ট করতে ৭২ ঘন্টা সময় লাগে। তাই অ্যান্টিজেন টেস্ট করেই মৃতদেহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, গ্রামের কোয়াক ডাক্তারদেরও গাইডলাই ঠিক করে দেওয়া হবে, যাতে তাঁরা সাহায্য করতে পারেন সাধারণ মানুষকে।

পরবর্তী পর্যায়ের টিকার ক্ষেত্রে যাঁদের গুরুত্ব
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পরবর্তী পর্যায়ে টিকাকরণের ক্ষেত্রে পরিবহণ শ্রমিক, সাংবাদিক এবং হকারদের টিকাকরণের ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে।

অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্য
মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, রাজ্যের অক্সিজেন নিয়ে চলে যাচ্ছে অন্য রাজ্যগুলি। তিনি বলেন, রাজ্যের অক্সিজেন রাজ্যের হাতে থাকা উচিত। তবে তিনি শিল্পমহলের কাছে কৃতজ্ঞ, কেননা রাজ্যে এখন শিল্পে ব্যবহার্য অক্সিজেনের সাহায্য নেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications