বাংলা একদিন সবাইকে ডাকবে! রবীন্দ্রনাথকে স্মরণ করে, বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীকে বার্তা দিলেন মমতা
বাংলা একদিন সবাইকে ডাকবে! রবীন্দ্রনাথকে স্মরণ করে, বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীকে বার্তা মমতার
বাংলার মানুষ সম্মান নিয়ে বাঁচতে জানে। মাথা উঁচু করে চলতে জানে। করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে মুখ্যমন্ত্রীকে বলার সুযোগ না দেওয়ার জেরে অনুপস্থিত ছিল রাজ্য সরকার। সেই নিয়ে এদিন নবান্নের সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বক্তার তালিকায় নাম না থাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অনুপস্থিত রাজ্য
দুদিনে দেশের ৩৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী কিংবা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কিন্তু এই দুদিনে মাত্র ১৩ জন মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেয়েছেন। কারা কারা বলবেন, সেই তালিকাও আগেই তৈরি হয়ে গিয়েছিল। সেখানে ছিল না বাংলার মুখ্যমন্ত্রীর নাম। যার জেরে বৈঠকে অনুপস্থিত থাকে বাংলা।

বাংলাকে এত দুর্বল ভাবেন কেন, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
এদিনম নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, একটা মিটিং-এ গেলে কিংবা না গেলে কি বাংলার ভবিষ্যত ঠিক হয়ে যাবে? তাঁর প্রশ্ন বাংলাকে এত দুর্বল ভাবেন কেন। তিনি এদিন বলেন, হয়তো তাঁরা প্রয়োজন মনে করেনি, তাই ডাকেনি। এনিয় ঝগড়া করার কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে মানুষের স্বার্থে কাজ করাটাই বড় কাজ।

বাংলাকে একদিন সবাই ডাকবে
মুখ্যমন্ত্রী এদিন মাথা উঁচু রাখা প্রসঙ্গে রবীন্দ্রনাথের কবিতার কথা মনে করিয়ে দেন। সঙ্গে বলেন, বাংলা ডাক পায়নি তো কী হয়েছে, এমন তো হতেই পারে বাংলা একদিন সবাইতে ডাকবে। সঙ্গে তিনি বলেন, বাংলাকে নিয়ে গর্ববোধ করুন, নিজেকে নিয়ে গর্ববোধ করুন। নিজেকে কখনও দুর্বল ভাববেন না।

নবান্নে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ না দিলেও মুখ্যমন্ত্রী এদিন করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন।












Click it and Unblock the Notifications