Weather News: সকাল থেকে মেঘলা আকাশ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
ফের মেঘলা আবহাওয়া দিয়েই দিনের শুরু। সঙ্গে কুয়াশাও রয়েছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি রবিবারের তুলনায় ন্যূনতম তাপমাত্রায় বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
সকাল থেকে কলকাতা ও আপপাশের এলাকার আকাশ মেঘলা। হাল্কা কুয়াশাও রয়েছে। অন্যদিকে রবিবারের তুলনায় এদিন ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে। মার্চের শুরুতে এই তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে পূর্ব বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পশ্চিম হিমালয় অঞ্চলে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মার্চ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সকালে দিকে হাল্কা কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। মার্চের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৪.৬)
বহরমপুর (১৫.৪)
বাঁকুড়া (১৭.৪)
বর্ধমান (১৭)
কোচবিহার (১৩.৬)
দার্জিলিং (৭.২)
কালিম্পং ( ১২.৩)
দিঘা (২১.৮)
কলকাতা (২২.১)
দমদম (২০.৬)
কৃষ্ণনগর (১৬.৬)
মালদহ (১৯.৩)
মেদিনীপুর (২০.১)
শিলিগুড়ি (১৭.৭)
শ্রীনিকেতন (১৫.৮)
সুন্দরবন (২৩.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৩)
বহরমপুর (৩২.৬)
বাঁকুড়া (৩৩.৬)
বর্ধমান (৩৩)
কোচবিহার (৩০.৫)
দার্জিলিং (১৪.৮)
কালিম্পং (২০)
দিঘা (৩০.৬)
কলকাতা (৩১.৯)
দমদম (৩৩.৩)
কৃষ্ণনগর (৩২.৮)
মালদহ (৩১.৩)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩২.৪)
শ্রীনিকেতন (৩২)
সুন্দরবন (২৯.৫)












Click it and Unblock the Notifications