১০ এর মধ্যে ৭ দাবি মানা হয়েছে! তিনটি দাবিতে কোনও টাইমলাইন সম্ভব নয়, বলছেন মুখ্যসচিব

Junior Doctor's Protest: কোনও টাইমলাইন দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক সংগঠনগুলির সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানালেন মুখ্যসচিব মনোজ পান্থ। অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের ফের একবার অনশন প্রত্যাহার করে নেওয়ার দাবি জানালেন তিনি। মুখ্যসচিব বলেন, আমরা জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। সরকার পুরো পরিস্থিতির উপর নজর রাখছে বলেও এদিন জানান মনোজ পান্থ।

অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন(Junior Doctor's Protest) চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। শুধু তাই নয়, ২০০ ঘণ্টারও বেশি সময় ধরে ধর্মতলায় চলছে অনশনও। ইতিমধ্যে চারজন জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন।

Manoj panth

এরপরেও অনশনের রাস্তা ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। এমনকি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন তোলা হবে না বলেও হুঁশিয়ারি। এই অবস্থায় (Junior Doctor's Protest) আজ সোমবার জরুরি বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পান্থ। যেখানে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সহ সমস্ত চিকিৎসক সংগঠনকে ডাকা হয়।

সেই মতো ১২ টি চিকিৎসক সংগঠন এদিনের বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মুখ্যসচিব মনোজ পান্থ বলেন, দীর্ঘ আড়াই ঘইন্টা ধরে আলোচনা হয়েছে। পুরো বিষয়টি সিনিয়র চিকিৎসকদের জানানো হয়েছে। এমনকি জুনিয়র চিকিৎসকদের ১০টি দাবি নিয়েও বিস্তারিত কথা হয়েছে বলে জানান।

মুখ্যসচিবের কথায়, সাতটি দাবি পূরণ হয়েছে। তিনটি দাবি নিয়ে মতানৈক্য রয়েছে। এখনও এই বিষয়ে নির্দিষ্ট কোনও টাইম লাইন দেওয়া সম্ভব নয়। তবে সময় এবং পরিস্থিতি বুঝে প্রশাসনিক ভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ পান্থ। তাঁর কথায়, সরকার পুরো বিষয় নিয়ে আলোচনা করছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বলে জানিয়েছেন মুখ্যসচিবের। এই প্রসঙ্গে তাঁর দাবি, ১০ টার মধ্যে সাতটি দাবি মেনে নেওয়া হয়েছে। সরকার পজিটিভ পদক্ষেপ করেছে। ফলে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

যদিও এদিনের বৈঠকে মোটেই খুশি নন চিকিৎসকরা। সংগঠনগুলির দাবি, দীর্ঘ বৈঠক হলেও কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি এদিন সরকারের তরফে দেওয়া হয়নি। এমনকি সবটাই দেখছি, দেখব - এই মনোভাব রেখেছে বলেও মন্তব্য সিনিয়র চিকিৎসকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+