টার্গেট পঞ্চায়েত ভোট, এবার ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের টিম

টার্গেট পঞ্চায়েত ভোট, এবার ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের টিম

আবারও রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার ১০০ দিনের কাজ পরিদর্শনে রাজ্যে আসছে কেন্দ্রের টিম। নবান্নে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১০০ দিনের কাজের পাশাপাশি প্রধানমন্ত্রী সড়ক যোজনার প্রকল্পের কাজও খতিয়ে দেখবেন তাঁরা। ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে বারবার প্রকাশ্যে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী কেন্দ্রের কাছে রাজ্যের মন্ত্রী দিয়ে বৈঠকও করে এসেছেন এই নিয়ে।

 ১০০ দিনের কাজ পরিদর্শনে কেন্দ্রের টিম

১০০ দিনের কাজ পরিদর্শনে কেন্দ্রের টিম

রাজ্যে আসছে আরও কেন্দ্রীয় প্রতিনিধি দল। এবার ১০০ দিনের কাজের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রের টিম। নবান্নকে চিঠি দিয়ে সেকথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোনন্নয়ন মন্ত্রক। প্রসঙ্গত উল্লেখ্য ১০০ দিনের কাজে টাকা বন্ধ করে গিয়েছে মোদী সরকার। এই অভিযোগে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরেই কেন্দ্রের এই টিম রাজ্যে আসছে বলে জানা গিয়েছে। ১০০ দিনের কাজ খতিয়ে দেখার পাশাপাশি প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজও খতিয়ে দেখবেন তাঁরা।

 ১২টি জেলায় পরিদর্শন

১২টি জেলায় পরিদর্শন

কেন্দ্রীয় প্রতিনিধি দল ১২টি জেলায় ১০০ দিনের কাজ খতিয়ে দেখবেন বলে নবান্নে চিঠি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন সেটার কাজ কতদূর হয়েছে তা জানতেই মূলত কেন্দ্রীয় টিমের এই জেলা সফর বলে মনে করা হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একের পর এক নালিশের পরেই ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

 কেন্দ্রের টিম আবাস প্রকল্পের পরিদর্শনে

কেন্দ্রের টিম আবাস প্রকল্পের পরিদর্শনে

ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রের টিম রয়েছে। তারা জেলায় জেলায় পরিদর্শন করছেন। আবাস যোজনার টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। তার প্রেক্ষিতেই কেন্দ্রের প্রতিনিধি দল জেলায় জেলায় গ্রামে গ্রামে ঘুরছে। কার নাম তালিকায় রয়েছে কার নাম নেই সেই সব অভাব অভিযোগ শুনতে হচ্ছে তাদের। একাধিক জায়গায় স্থানীয়দের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছে কেন্দ্রের টিমকে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র পরিদর্শন করছেন কেন্দ্রের ১২টি টিম।

মমতার নিশানা

মমতার নিশানা

রাজ্যে একের পর এক টিম পাঠানো নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিিন অভিযোগ করেছেন রাজ্যে পটকা ফাটলেই কেন্দ্র টিম পাঠিয়ে দিচ্ছে। মূলত বিরোধী দলের রাজ্য বলেই কেন্দ্র বারবার রাজ্য সরকারকে হেনস্থা করতে এসব করছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে বারবার টিম পাঠিয়ে কিছু প্রমাণ করতে পারবে না বিজেপি। পাল্টা আক্রমণে নিশানা করেছেন তিনি। কেন্দ্রের বারবার টিম পাঠানোর নেপথ্যে পঞ্চায়েত ভোটের রাজনীতি রয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+