বিতর্ক উড়িয়ে ভোট পরবর্তী মামলাতে দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের! কেন ভয় পাচ্ছেন মমতা? তোপ দিলীপের

বিতর্ক উড়িয়ে ভোট পরবর্তী মামলাতে দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের! কেন ভয় পাচ্ছেন মমতা? তোপ দিলীপের

ভোট পরবর্তী হিংসা মামলাতে নয়া মোড়! তদন্ত শুরুর আটদিনের মাথাতে দ্বিতীয় চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। রাজ্যের ভোট পরবর্তী হিংসা মামলাতে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। আর তদন্ত শুরু হতেই ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। শুধু তাই নয়, সরজমিনে ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা শুনছেন সিবিআই আধিকারিকরা। তবে এই মামলাতে গত ২৪ ঘন্টা আগে বোলপুর আদালতে বীরভূমে এক বিজেপি নেতা খুনের ঘটনায় চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্তের শুরুর সাতদিনের মাথাতে এভাবে চার্জশিট পেশ করার ঘটনাতে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে তৃণমূল। আর সেই বিতর্কের মধ্যে ফের ভোট পরবর্তী হিংসা মামলাতে দ্বিতীয় চার্জশিট পেশ করল সিবিআই।

বিতর্ক উড়িয়ে ভোট পরবর্তী মামলাতে দ্বিতীয় চার্জশিট সিবিআইয়ের! কেন ভয় পাচ্ছেন মমতা? তোপ দিলীপের

আজ শুক্রবার বারাকপুর আদালতে বিজেপি নেতা জয়প্রকাশ যাদব খুনের ঘটনাতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্ত শুরুর আটদিনের মাথাতে এই চার্জশিট পেশ করা হয়েছে আদালতের কাছে। চার তৃণমূল নেতার নামে এই চার্জশিট পেশ করা হয়েছে। চার্জশিটে নাম থাকা চারজনের বিরুদ্ধে ৩০২ অর্থাৎ খুনের মামলা দায়ের করা হয়েছে। তবে এদিন সিবিআই জানায় বিজেপি কর্মী খুনের ঘটনাতে তদন্ত চলবে। বৃহত্তর ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই ঘটনাতে আরও বেশ কয়েকজনকে জিজগাসাবাদ করা প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের। ফলে এই মামলাতে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করতে পারে সিবিআই।

উল্লেখ্য গত ৬ জুন, ভাটপাড়া এক নম্বর ওয়ার্ডের মুক্তারপুর এলাকায় বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবকে লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ ওঠে। হেঁটে বাড়িতে এসে তাঁকে বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। চার-চারটি বোমা মারা হয় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টারে় মাথা ফেটে যায় জয়প্রকাশের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ভোট পররতী হিংসা মামলার তদন্তে নেমে গত কয়েকদিনে একাধিকবার মৃত বিজেপি কর্মী জয়প্রকাশ যাদবের বাড়ি যান সিবিআই আধিকারিকরা। পুরো ঘটনা পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে জানতে চান। পুরো ঘটনাক্রম ভিডিওগ্রাফি করা হয়। শুধু তাই নয়, ঘটনার পূর্ণনির্মানও করা হয়। সমস্ত দিক খতিয়ে দেখার পরেই এই চার্জশিট দেওয়া হয়েছে বলে সিবি আই সূত্রের খবর।

অন্যদিকে সিবিআই চার্জশিট দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজ শুক্রবার এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপিতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, গরু-কুকুর চাপা পড়লেও আগেও সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বিমান আকাশে একটু চক্কর কাটলো তো সিবিআই চাইতেন। কিন্তু এখন কেন ভয় পাচ্ছেন মমতা? আক্রমণ দিলীপের। বীরভূম, মেদিনীপুরে সিবিআই পৌঁছে যেতেই কি এই অস্থা? গত চার মাসে একটা ঘটনার চার্জশিট হয়নি। তবে এখন সিবিআই কি তা দেখানোর সময় এসেছে বলে মণে করেন বিজেপি সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+