জাল পাসপোর্ট তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা সিবিআইয়ের, আটক ২

মহালয়ার দিন সকাল থেকেই অভিযান সিবিআই দলের। জাল পাসপোর্ট চক্রের তদন্তে এবার সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিকিম, পশ্চিমবঙ্গ সহ দেশের মোট ৫০ টি জায়গায় হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা। তল্লাশি অভিযানের পর দুজনকে উত্তরবঙ্গ থেকে পাকড়াও করা হয়েছে বলে খবর।

রাজ্যে একের পর এক জালিয়াতির ঘটনা সামনে আসছে। এবার জাল পাসপোর্ট চক্রের পর্দাফাঁস হয়েছে। সেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এ রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তরবঙ্গের নকশালবাড়ি এলাকা থেকে দুজনকে ধরা হয়েছে।

জাল পাসপোর্ট তদন্তে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা সিবিআইয়ের, আটক ২

মহালয়ার দিন সাতসকালে শিলিগুড়ির অদূরে নকশালবাড়ির পানিঘাটা মোড়ে হানা দেয় সিবিআই দল। বরুণ সিং রাঠোর নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছায় সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশি অভিযানে সাত থেকে দশ জন অফিসার ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। এই বরুণ সিং রাঠোর পাসপোর্ট জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত। সিবিআইয়ের কাছে এমনই খবর আছে।

শনিবার সকাল থেকে টানা অভিযান চলে। ওই বাড়ি থেকেই প্রচুর নথি উদ্ধার হয়। বরুণ সিং রাঠোরের পাশাপাশি তার ভায়রাভাইয়ের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই কাজে তারও যোগসাজশ রয়েছে বলে খবর। শেষ পাওয়া খবরে দুজনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নকশালবাড়ির পানিঘাটা এলাকায় বরুণ সিং রাঠোরের বাড়ি ঘিরে রাখা হয়েছিল। অভিযান চলাকালীন বাড়ির পেছনেও তল্লাশি চলে। সেখান থেকে প্রচুর ভুয়ো স্ট্যাম্প, ভুয়ো পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার ও ভোটার কার্ড, পাসপোর্ট ফটো সহ বহু নথিপত্র উদ্ধার হয়েছে।

আরও অনেক নথি থাকার অনুমান সিবিআই আধিকারিকদের৷ তদন্তকারীরা মনে করছেন, উপর থেকে বাড়ির পিছনের ঢালু অংশে প্রচুর নথি ফেলে দেওয়া হয়েছে। সেইসব ফেলে দেওয়া নথি খুঁজছেন আধিকারিকেরা। দুজনকে ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য মিলবে। এমনই মত তদন্তকারীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ব্যক্তি প্রথমে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল। পরে জাল নথি ও পাসপোর্ট বানানোর চক্র চালাতে শুরু করে। মূলত নেপালের বাসিন্দাদের জাল আধারকার্ড বানিয়ে ভারতীয় নাগরিক বানানো হত। তারপর জাল পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যের দেশে পাঠানো হত। এজন্য নেওয়া হত মোটা অঙ্কের টাকা।

সিকিমেও তদন্ত চালাচ্ছে সিবিআই। দেশের ৫০ টি জায়গায় সিবিআই হানা দিয়েছে বলে জানা গিয়েছে। শিলিগুড়ির মাটিগাড়া, বাগডোগরা, নকশালবাড়ি, শিবমন্দির এলাকায় সিবিআই যায়। হাওড়ার উলুবেড়িয়ায় মহিশালী এলাকায় হানা দেয় সিবিআই। শেখ সাহানুরের বাড়িতে তল্লাশি চালানো হয়। তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। কলকাতার রুবিতে পাসপোর্ট অফিসেও গিয়েছিল সিবিআইয়ের একটি দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+