কম দামে কেন ভারত সেবাশ্রমের জমি কিনল অনুব্রত কন্যার সংস্থা? ভাবাচ্ছে সিবিআইকে

কম দামে কেন ভারত সেবাশ্রমের জমি কিনল অনুব্রত কন্যার সংস্থা? ভাবাচ্ছে সিবিআই

গরু পাচার-কাণ্ডের তদন্তে বোলপুরে ফের তল্লাশি সিবিআইয়ের। আর সেই সূত্রে ধরে বোলপুরের ভারত সেবাশ্রমের অফিসে হানা দিলেন তদন্তকারী সংস্থা। তিনজনের প্রতিনিধি দল আজ মঙ্গলবার সন্ধ্যায় হানা দেয় আশ্রমে। সেখানে মহারাজদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। জানা যাচ্ছে, বোলপুরের ভারত সংঘের নামে কয়েক বিঘা জমি ছিল। একেবারে কম দামে সেই জমি হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তদন্তকারী সংস্থার। আর তাতেও নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডলের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পোক্ত প্রমাণের খোঁজে সিবিআই

পোক্ত প্রমাণের খোঁজে সিবিআই

আগামীকাল বুধবারই শেষ হচ্ছে অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। সেই মতো তাঁকে ফের আদালতে পেশ করা হবে। তার আগে কীভাবে কেষ্টর বিরুদ্ধে পাকা পোক্ত প্রমাণ আদালতে পেশ করা যায় তা নিয়ে বিশেষ তৎপর সিবিআই। সেই পোক্ত প্রমাণের খোঁজেই আজ মঙ্গলবার ফের একবার বোলপুরে যায় সিবিআইয়ের বিশেষ দল। কেষ্ট ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে। ইতিমধ্যে অনুব্রত কন্যা সুকন্যাকেও জেরা করেছে সিবিআই।

কম দামে কেন কিনলেন এই জমি?

কম দামে কেন কিনলেন এই জমি?

আর এরপরেই বোলপুরের ভারত সংঘের অফিসে হানা দেয় সিবিআই আধিকারিকরা। তদন্তকারীরা জানতে পেরেছেন দান হিসাবে কয়েক বিঘা জমি ভারত সেবাশ্রমের নামে ছিল। কিন্তু প্রভাব খাটিয়ে সেই জমি কিনে নেওয়া হয়। আর তা কেনে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের সংস্থা। তাও আবার কিনা বাজারের দর থেকে একেবারে জলের দরে। রেজিস্ট্রি অফিস থেকে জমির দলিলও ইতিমধ্যে খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। আর এরপরেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ভারত সেবাশ্রমে পউছিল সিবিআই আধিকারিক। কেন কীসের জন্য এই জমি কেনার প্রয়োজন ছিলসে বিষয়ে তিথ্য জানতেই এই হানা বলে মনে করা হচ্ছে। এই জমি কেনার জন্যেও কি গরু পাচারের টাকা ব্যবহার করা হয়েছে? সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের।

সুকন্যাকে জেরা সিবিআইয়ের

সুকন্যাকে জেরা সিবিআইয়ের

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই হঠাত করেই সুকন্যা মণ্ডলকে জেরা করতে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছন। প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয় বলে খবর। বিশেষ করে চালকল কিনতে যে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল সে বিষয়ে তথ্য জানতেই সুকন্যাকে জেরা করা হয় বলে জানা যাচ্ছে। তবে একাধিক বিষয়ে হ্যাঁ কিংবা না তে এড়িয়ে গিয়েছেন বলেও খবর। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনিষ কোঠারি এই বিষয়ে সমস্ত কিছু জানেন বলেও সিবিআইকে জানিয়েছেন সুকন্যা। ইতিমধ্যে এই সংক্রান্ত সমস্ত তিথ্য তলব করা হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+