আরও এক লটারির হদিশ, অনুব্রতকে আদালতে হাজিরার আগেই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

আরও এক লটারির হদিশ, অনুব্রতকে আদালতে হাজিরার আগেই চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে

আদালতে হাজিরার আগে কেষ্ট এবং সুকন্যার আরো এক লটারির হদিশ। সিবিআই জানিয়েছেন আরও একটি লটারির ৫০ লক্ষ টাকা জমা পড়ে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে। এই নিয়ে তদন্তকারীরা কেষ্টর পঞ্চম লটারির হদিশ পেল। তদন্তকারীদের অনুমান লটারির কালো টাকা সাদা করা হত। এদিকে আবার ৪০ দিন পর আজ ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে কেষ্টর পঞ্চম লটারির হদিশ নতুন করে চাপ বাড়বে কেষ্টর উপরে।

কেষ্টর পরিবারের ৫ম লটারির হদিশ

কেষ্টর পরিবারের ৫ম লটারির হদিশ

কেষ্টর পরিবারের আরও একটি লটারির হদিশ পেল সিবিআই। তদন্তকারীরা জানিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে এই লটারির টাকা জমা পড়েছিল। ৫০ লক্ষ টাকা লটারি কোম্পানির কাছ থেকে পেয়েছেন তদন্তকারীরা। সেই টাকা জমা পড়ে অনুব্রত মণ্ডলের মেয়ের অ্যাকাউন্টে। এই নিয়ে অনুব্রতর পঞ্চম লটাররির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এর আগেই তদন্তকারীরা কেষ্টর একাধিক লটারি পাওয়ার হদিশ পেয়েছেন। তাঁদের অনুমান গরু পাচারের কালো টাকা সাদা করতেই এই লটারির টাকা দেওয়া হচ্ছিল। অর্থাৎ লটারির মাধ্যমেই কালো টাকা সাদা করছিলেন কেষ্ট।

আজ আদালতে পেশ

আজ আদালতে পেশ

৪০ দিন পর আজ ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে সিবিআই। আজ ফের জামিনের আর্জি জানাবেন অনুব্রত মণ্ডল। গত কয়েকবার প্রভাবশালী তত্ত্বে খারিজ হয়ে গিয়েছিল কেষ্ট জামিনের আর্জি। আদালতে যেকোনও শর্তে অনুব্রতকে জামিন দেওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু তাতেও খুব একটা জোর ছিল না। সিবিআইয়ের দেওয়া প্রভাবশালী তত্বই বেশি জোড়াল ছিল। আজ ফের আদালতে কোন যুক্তি দেবে সিবিআই সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

দিল্লিতে নিয়ে গিয়ে জেরা

দিল্লিতে নিয়ে গিয়ে জেরা

অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। আস আদালতে সেই আবেদন জানানো হবে ইডির পক্ষ থেকে। কেষ্টর বিপুল সম্পত্তির অর্থের উৎসের সন্ধানে দফায় দফায় জেরা করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু কিছুতেই তিনি সহযোগিতা করছেন না বলে অভিযোগ করেছেন তদন্তকারীরা। তাঁরা অভিযোগ করেছেন এভাবে যদি অসহযোগিতা করেন তাহলে দিল্লিতে নিয়ে গিয়ে তাঁকে জেরা করা ছাড়া ইডির কাছে কোনও পথ নেই বলে আদালতে জানাতে চলেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অনুব্রতর দেহরক্ষীকে হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তে অসহযোগিতা সুকন্যার

তদন্তে অসহযোগিতা সুকন্যার

এর আগে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে একাধিকবার দিল্লিতে ডেকে জেরা করেছে ইডি। অনুব্রতর হিসাব রক্ষক মণীশ তিওয়ারিকেও ডেকে জেরা করা হয়েছে। সুকন্যা মণ্ডলকে ম্যারাথন জেরা করেও কোনও তথ্য হাতে পায়নি তদন্তকারীরা। তিনি বারবার আধিকারীকদের জানিয়েছেন পুরোটাই তাঁর বাবা জানেন। েরই মধ্যে আবার বোলপুরে লটারির দোকানে হানা দিয়ে একাধিক তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। অনুব্রতর নামে একাধিক লটারির টাকা ক্যাশ হয়েছে। তাতে সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টেও লটারির টাকা ঢুকেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+