তিহারে যেতেই হচ্ছে কেষ্টকে, পুলিশকেই নিরাপত্তা দিয়ে ইডির হাতে তুলে দিতে হবে, নির্দেশ আদালতের
এয়ার অ্যাম্বুলেন্সে করে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে যাবে ইডি
কেষ্টর দিল্লি যাত্রার জটিলতা কাটল অবশেষে। সোমবার সিবিআই আদালত কড়া নির্দেশ দিয়েছে, অনুব্রত মণ্ডলকে ইডির হাতে তুলে দেওয়ার আগে পর্যন্ত নিরাপত্তা দিতে হবে আসানসোল পুলিশ কমিশনারেটকে। রাজ্যপুলিশই তাঁরে আসানসোল সংশোধনাগার থেকে কলকাতায় নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ইডির হাতে তুলে দিতে হবে। আদালত আসানসোল জেল কর্তৃপক্ষকে ইডি অফিসার পঙ্কজ কুমারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

কেষ্টর দিল্লি যাত্রার জট কাটল
অবশেষে জট কাটল অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার। গতাকল থেকে ইডির সঙ্গে আসানসোল জেল কর্তৃপক্ষের দড়ি টানাটানি চলছিল কেষ্টর দিল্লি যাত্রার নিরাপত্তা নিয়ে। শেষে আদালত পর্যন্ত গড়ায় সেই জটিলতা। সোমবার আসানসোলের সিবিআই আদালত জানিয়ে দিয়েছে ইডিকে হস্তন্তর করার আগে পর্যন্ত আসানসোল পুলিশ কমিশনারেটকেই দায়িত্ব নিতে হবে অনুব্রত মণ্ডলের। আসানসোল সংশোধনাগারকে কড়া নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

নিরাপত্তা দেবে পুলিশ
গতকাল আসানসোল পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আসানসোল জেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, তাঁদের কাছে পর্যাপ্ত বাহিনী নেই তাই তারা অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিতে পারবেন না। এই নিয়ে তুমুল জটিলতা তৈরি হয়। কেষ্টকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব শেষে আসানসোল পুলিশ কমিশনারেটের ঘাড়ে এসেই পড়েছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালত জানিয়ে দিয়েছে কলকাতা নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাঁকে ইড়ির হাতে তুলে দেওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব আসানসোল পুলিশ কমিশনারেটের।

ইডির সঙ্গে যোগাযোগের নির্দেশ
এদিন আদালত আসানসোল সংশোধনাগারকে সরাসরি ইডির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। ইডির আধিকারীক পঙ্কজ কুমারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং দ্রুত অনুব্রত মণ্ডলকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ইডি কেষ্টকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে নিয়ে যাবে। সঙ্গে থাকবেন একজন িচকিৎসকও। তিহার জেলে রাখা হবে কেষ্টকে। সেখানেই রয়েছেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেনও। এবং গরুপাচার কাণ্ডে গ্রেফতার অন্যান্য অভিযুক্তরাও।

পঞ্চায়েত ভোটের আগেই দিল্লিতে
সামনেই পঞ্চায়েত ভোট। কিন্তু এবার আর দল পরিচালনা করতে পারবেন না কেষ্ট। তার আগেই তাঁকে রাজ্য ছাড়া করছে ইডি। কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডল জেল থেকেই দল পরিচালনা করছেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখ। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছিলেন জেল থেকে ফোনে বীরভূমে সংগঠন পরিচালনা করছেন অনুব্রত মণ্ডল। সেকারণেই পঞ্চায়েত ভোট শিয়রে থাকলেও কোর কমিটির কোনও বৈঠক ডাকা হচ্ছে না।












Click it and Unblock the Notifications