নিয়োগ দুর্নীতি কাণ্ডে CBI-র জালে আরও এক তৃণমূল নেতা, মালদহে বিপুল সম্পত্তির হদিশ
িনয়োগ দুর্নীতি মামলায় মালদহের এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করল সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় এবার উত্তরবঙ্গে থাবা বসাল সিবিআই। মালদহ থেকে গ্রেফতার করা হল আবদুল খালেক নামে এক তৃণমূল কংগ্রেস নেতার। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলত সে। স্কুলের সাধারণ শিক্ষাকর্মী হলেও তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। কলকাতাতেও টাকা পাঠানো হত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

মালদহ থেকে গ্রেফতার আরও এক তৃণমূল কংগ্রেস নেতা। প্রাক্তন স্কুল অশিক্ষক কর্মী আবদুল খালেক। অনেকদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন তিনি। তারপরেই সিবিআই তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে। স্কুলের অশিক্ষক কর্মী হলেও তাঁর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। মালদহের একাধিক জায়গায় তাঁর বিলাসবহুল বাড়ি রয়েছে। রয়েেছে একাধিক স্কুলও।
বছর দুয়েক আগে তিনি অবসর নিয়েছিলেন। কিন্তু তার পরেও তাঁর সম্পত্তির কোনও কমতি ছিল না। উল্টে উত্তোরোত্তর তা বেড়েই চলেছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন তিনি। মালদহে প্রাক্তন মন্ত্রীর এবং তৃণমূলের একাধিক বড় নেতাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এমনকী কলকাতাতেও তাঁর টাকা যেত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল গ্রেফতার তাপস মণ্ডলকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছ। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে তদন্তকারীরা। তাপস মণ্ডল প্রতাশ্যে স্বীকার করেছেন তিনি কুন্তলের কাছ থেকে ১৯ কোটি ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন। কুন্তল ঘোষ টাকা পেয়েছিল বলেই সেই টাকা চেয়েছিলেন তিনি। নীলাদ্রিও স্বীকার করে নিয়েছেন তিিন কুন্তলকে টাকা দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications