বন্ধ স্বাস্থ্য কেন্দ্র, কারণ জানতে চেয়ে আধিকারিকের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
হৈমবতী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বন্ধের কারণ জানতে চেয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রিপোর্ট পেশ করতে পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ মার্চ।

ব্রিটিশ ভারতে তৈরি বর্ধমান জেলার জামালপুর ব্লকের পাঁচরা গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন হাসপাতাল আজ বন্ধের মুখে। তাই হাসপাতাল বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় এবং তা পুনরুদ্ধারের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক বছর ৯১ - এর গুরুদাস চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications