নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, নদিয়ার তেহট্টে মৃত ৮

কৃষ্ণনগর-করিমপুর রোডে বেপরোয়া-গতিতে ছুটে চলা বাস নিয়্ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের।

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট বাসযাত্রীর। মঙ্গলবার নদিয়ার তেহট্টে ঘটে এই বাস দুর্ঘটনা। কৃষ্ণনগর-করিমপুর রোডে বেপরোয়া-গতিতে ছুটে চলা বাস নিয়্ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়ানজুলিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আটজনের। আহত হয়েছেন ৩০ জন। তাঁদের কৃষ্ণনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, নদিয়ার তেহট্টে মৃত ৮

এই ঘটনার পরই স্থানীয়রা উদ্ধারকার্যে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয়রা উদ্ধারকার্যে নেমে জানলা কেটে আটকে পড়া যাত্রীদের বের করে আনেন। এরপর ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। পুলিশ যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস, নদিয়ার তেহট্টে মৃত ৮

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কৃষ্ণনগর-করিমপুর রোডের গলাকাটা বটতলায় কাছে ওই নয়ানজুলিটি বর্ষার জলে ভর্তি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর প্রায় অর্ধেক বাস ডুবে যায় ওই নয়ানজুলিতে। জলে ডুবে গিয়েই আটজনের মৃত্য়ু হয় বলে জানা গিয়েছে। বাসের যেদিকটি নিচের দিকে ছিল, সেই দিকেই আটকে গিয়েছিলেন তাঁরা।

পুলিশ ও স্থানীয়রা একে একে সবাইকে বের করে আনেন। উদ্ধার করা হয় আটজনের দেহও। অনেককে আবার গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটি উদ্ধারের পর তল্লাশি চালানো হয় আরও দেহ নয়ানজুলিতে রয়েছে কি না। তবে নদিয়া জেলা পুলিশ মনে করছে এই দুর্ঘটনায় আটজনেরই দেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা যাত্রীদের বড় হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তেও পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+