মাওবাদীদের টার্গেটে তখন 'মুখ্যমন্ত্রী', হঠাৎ বিস্ফোরণ! অল্পের জন্য প্রাণে বাঁচলেন বুদ্ধদেব ভট্টাচার্য

Buddhadeb Bhattacharya: ২০০৮ সালের ২ নভেম্বর! হঠাৎ করে প্রবল বিস্ফোরণ। মুখ্যমন্ত্রী কনভয় ভেবে মাইন বিস্ফোরণ ঘটনায় মাওবাদীরা। কোনও রকমে বেঁচে চান তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেঁচে যান তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী রাম বিলাস পাসওয়ান সহ একাধিক কেন্দ্রীয়মন্ত্রী।

গত কয়েক বছরে বদলে গিয়েছে বাংলার রাজনীতি। দীর্ঘ বাম জমানার পতন ঘটেছে। এমনকি তৎকালীন শালবনীর হাল-হকিকতও বদলে গিয়েছে। কিন্তু সেই ঘটনা এখনও টাটকা অনেকের কাছে। বিশেষ করে যেভাবে বুদ্ধবাবু (Buddhadeb Bhattacharya) প্রাণে বেঁচে যায় তা মনে পড়লে কার্যত শিউরে ওঠেন। ঠিক কী ঘটেছিল?

Buddhadeb Bhattacharjee

সবসময় কৃষির পাশাপাশি শিল্পের উন্নয়নের কথাও বলতেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আর সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছিলেন। পশ্চিম মেদিনীপুর জেলার সদর মহকুমার শালবনিতে ৪৩০০ একর জমির উপর জিন্দাল গোষ্ঠীর বিশাল স্টিল প্ল্যান্ট তৈরি হওয়ার কথা ছিল। সেই সময় একেবারে মাও ডেরায় সেই কারখানা তৈরি হচ্ছিল।

আর সেই কারখানারই শিলান্যাস করতে শালবনি যান তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) সহ রাজ্যের একাধিক মন্ত্রী। ছিলেন তৎকালীন ইস্পাত, সার ও রসায়ন মন্ত্রী রাম বিলাস পাসওয়ানও। সঙ্গী হয়েছিলেন JSW-র কর্ণধার নবীন জিন্দাল এবং তাঁর ভাই তথা সেই সময়ের সাংসদ সজ্জন জিন্দালরা। কিন্তু বিপদ যে অপেক্ষা করছে তা কল্পনাতেও ভাবতে পারেননি। প্লান্টের শিলান্যাস করে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বুদ্ধবাবুর কনভয়।

তাঁর মেদিনীপুরের জেলা পরিষদের বৈঠক ছিল। অন্যদিকে কেন্দ্রীয়মন্ত্রীদের গাড়ি কলাইকুন্ডার উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যেই খবর আসে বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে বিস্ফোরণের। কেরানীচটী থেকে ৩ কিলোমিটার দূরে কলাইচন্ডী খালের কাছে এই বিস্ফোরন ঘটে। শক্তিশালী মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। কিন্তু সময় এবং গাড়ির ভুলে কার্যত অল্পের জন্য সেদিন প্রাণরক্ষা হয় তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রীর। কনভয়ের শেষে থাকা একটি সম্পূর্ণ ভাবে বিস্ফরনে উড়ে যায়। আহত হন বেশ কয়েকজন পুলিশ আধিকারিক।

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় রাজ্য-রাজনীতিতে। ঘটনার পরেও বুদ্ধবাবুর নিরাপত্তায় তেমন বদল ঘটেনি। তিনি যেমনটা ছিলেন তেমনভাবেই থাকতেন। তবে ঘটনার পর তৎকালীন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং খোঁজ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Buddhadeb Bhattacharya)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+