রহস্যজনক বিস্ফোরণ রাজারহাটে! আহত ২ শ্রমিক
ভোটের আগে হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক ছড়াল রাজারহাটে। এদিন রাজারহাটে বৈদিক ভিলেজের কাছে রাস্তায় কাজ চলছিল। যন্ত্রের মাধ্যমে রাস্তারধারে রাখা পাথর সরানোর সময় হঠাইৎ বিস্ফোরণ ঘটে বলা জানা গিয়েছে।
ভোটের আগে হঠাৎ বিস্ফোরণে আতঙ্ক ছড়াল রাজারহাটে। এদিন রাজারহাটে বৈদিক ভিলেজের কাছে রাস্তায় কাজ চলছিল। যন্ত্রের মাধ্যমে রাস্তার ধারে রাখা পাথর সরানোর সময় হঠাইৎ বিস্ফোরণ ঘটে বলা জানা গিয়েছে। বিস্ফোরণে ২ শ্রমিক আহত হন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে স্টোন চিপস রাখা ছিল। এদিন সকালে তা সরানোর কাজ শুরু করেন শ্রমিকরা। সেই সময়ই হঠাৎ বিস্ফোরণ হয়। প্রাথমিক ভাবে অনুমান ওই স্টোনচিপসের মধ্যে বোমা কিংবা অন্য কোনও বিস্ফোরক রাখা ছিল।
১৯ মে এলাকায় নির্বাচন। তার আগে এলাকায় বিস্ফোরক মজুত করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications