মুকুল সাইডলাইন হলে একুশে কি মিলবে বিজেপির জয়ের 'কড়ি'! চাপে ‘সেনাপতি’ দিলীপ

মুকুল সাইডলাইন হলে একুশে কি মিলবে বিজেপির জয়ের কড়ি! চাপে ‘সেনাপতি’ দিলীপ

মুকুল রায়ের সঙ্গে বিজেপির দূরত্ব দিন দিন বেড়েই চলেছে। তাঁর বিজেপিতে যোগ দেওয়ার দিন থেকেই প্রতিকূলতা ছিল। তা সত্ত্বেও মুকুল রায় পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী ভার কাঁধে তুলে নিয়েছিলেন। কিন্তু ২০২১-এ মুকুল রায়কে সাইডলাইনে রেখে বঙ্গ বিজেপির দিলীপ ঘোষের উপরই পূর্ণ দায়িত্ব আরোপ হতে চলেছে, তাতেই সঙ্কট বাড়ছে বিজেপির!

তৃণমূল ভাঙতে মুকুলের জুড়ি মেলা ভার

তৃণমূল ভাঙতে মুকুলের জুড়ি মেলা ভার

মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তাঁর অনুগামীরাও এখ একে একে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। তৃণমূলকে ভাঙতে মুকুল রায় সিদ্ধহস্ত ছিলেন। ২০১৯-এর আগে ও পরে করে তৃণমূলের কোমর তিনি ভেঙে দিয়েছেন। এখনও তৃণমূল ভেঙে বিজেপিকে শক্তিশালী করতে তাঁর জুড়ি মেলা ভার। এখনও অনেকে মুকুলের সবুজ সংকেতের আশায় আছেন বলে দাবি বিজেপিরই।

মুকুল রায় যদি সাইডলাইন হয়ে যান

মুকুল রায় যদি সাইডলাইন হয়ে যান

কিন্তু মুকুল রায় যদি দলে গুরুত্ব হারিয়ে সাইডলাইন হয়ে যান, তবে বিজেপির হয়ে ফ্রন্টফুটে খেলবে কে? কেউ কি মুকুল রায়ের মতো দক্ষ হয়ে উঠতে পারবে এই কাজে? তখন দিলীপ ঘোষের উপর চাপ পডে যাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। মুকুলকে সাইডলাইন করে দেওয়া বিজেপির সংকট বাড়াবে বলেই তাঁদের অনুমান।

মুকুল তৃণমূল ভেঙেছেন, বাকি বুঝবেন দিলীপ!

মুকুল তৃণমূল ভেঙেছেন, বাকি বুঝবেন দিলীপ!

তবে বিজেপি নেতৃত্ব বুঝি একটু অন্যরকম ভাবছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি মনে করছে মুকুল রায়কে দিয়ে তৃণমূলকে ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। বাকি কাজ দিলীপ ঘোষ এবং অন্যন্যরা করে দিতে পারবেন। মুকুল রায়কে দিয়ে যা কাজ করানোর হয়ে গিয়েছে। এখন মুকুলের যুক্তি তাঁদের ঠিক বলে মনে হচ্ছে না

মুকুল রায় মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন!

মুকুল রায় মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন!

সেই কারণেই মুকুল রায় ২০১৯-এ বিজেপির কাছে আশার আলো হয়ে উঠলেও ২০২১-এ তাঁকে কাণ্ডারি ভাবার প্রয়োজন মনে করছে না বিজেপি! তাই হয়তো ‘অপমানিত' মুকুল রায় মুখ ফিরিয়ে নিয়েছেন। একুশের নির্বাচনের আগে দূরত্ব বাড়িয়ে তুলছেন বিজেপির সঙ্গে। যদিও তিনি সাফ জানিয়েছেন, তাঁর বৈঠক ছেড়ে ফেরা চোখের ডাক্তার দেখানোর জন্যই।

মুকুল দক্ষ সংগঠক, তবু ব্রাত্য বিজেপিতে

মুকুল দক্ষ সংগঠক, তবু ব্রাত্য বিজেপিতে

এতদিন মুকুল রায়কে কেন্দ্রবিন্দু করেই আবর্ত হচ্ছিল বিজেপির বাংলা জয়ের স্বপ্ন। কিন্তু বর্তমান রাজনৈতির পরিস্থিতিতে বিজেপির পাল্লা ভারী হওয়ায় মুকুলকে আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে মুকুল-ঘনিষ্ঠরা ক্ষুণ্ণ। মুকুল রায়ের সঙ্গে বঙ্গ বিজেপির দূরত্ব যে বেড়েই চলেছে, তা আরও একবার প্রমাণিত হয়েছে দিল্লির বৈঠকে।

বিজেপির কোর্টে বল ছুঁড়েছেন মুকুল রায়!

বিজেপির কোর্টে বল ছুঁড়েছেন মুকুল রায়!

মুকুল রায় দীর্ঘদিন ধরেই বঙ্গ বিজেপির সঙ্গে একই পথে হাঁটছেন না। তিনি সদর অফিসে যাওয়া ছেড়েছেন। এবার অমিত শাহের ডাকে সাড়া দিয়ে তিনি একদিন আগেই পৌঁছে গিয়েছিলেন দিল্লিতে বিজেপির বৈঠকে। কিন্তু সেই বৈঠকের মাঝেই তিনি ফিরলেন কলকাতায়। অভিযোগ, বৈঠকে চূড়ান্ত অপমানিত হয়েই তিনি ফেরার সিদ্ধান্ত নেন। এখন বিজেপির কোর্টে বল।

{quiz_242}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+