বিজেপি কেন টার্গেট করল মমতার বাংলাকেই, একুশে বাকি রাজ্য নিয়ে ভাবনা নেই

বিজেপি কেন টার্গেট করল মমতার বাংলাকেই, একুশে বাকি রাজ্য নিয়ে ভাবনা নেই

বিজেপির ভাবনায় শুধু এখন বাংলা। বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন উৎখাত করাই পাখির চোখ মোদী-শাহের। তাই বাকি চার রাজ্য নিয়ে তাঁরা ভাবছে না। ২০২১-এ বাংলাতে বিজেপির শাসন প্রতিষ্ঠা করাই এক ও একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে বিজেপির। কিন্তু কেন তারা বাংলাকেই এবার বেছে নিল, কেন তামিলনাড়ু বা কেরল নয়? প্রশ্ন উঠে পড়েছে একুশের আগেই।

মমতাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পাখির চোখ বাংলা

মমতাকে ক্ষমতা থেকে উৎখাত করতে পাখির চোখ বাংলা

২০২১-এ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। বাংলা ছাড়াও ভোট হবে তামিলনাড়ু, কেরল, পণ্ডিচেরি বা পুদুচেরি এবং অসমে। তার মধ্যে বিজেপি বেছে নিয়েছে বাংলাকেই। বাংলা থেকে তৃণমূলের শাসনের অবসান ঘটানোই এখন বিজেপির লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে মমতাকে ক্ষমতা থেকে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে বিজেপি।

২০২১-এর নির্বাচনে চার রাজ্যে কেন নজর নেই বিজেপির

২০২১-এর নির্বাচনে চার রাজ্যে কেন নজর নেই বিজেপির

অসম কংগ্রেসি শাসনের অবসান ঘটিয়ে ইতিমধ্যে বিজেপি দখল করেছে। আর পুদুচেরি এখনও কংগ্রেসের দখলেই রয়েছে। এই কেন্দ্রশাসিত অঞ্চলে মাত্র ৪০টি আসন। আর কেরলে এখনও বিজেপি সেভাবে থাবা বসাতে পারেনি। সেখানে এখনও লড়াই বাম ও কংগ্রে্সের মধ্যে। সম্প্রতি লোকাল বডি নির্বাচনেও বিজেপি ভালো ফল করতে পারেনি। আর তামিলনাড়ুতে বিজেপির জোটসঙ্গী এডিএমকে ক্ষমতায় থাকলেও এবার তাঁদের বিদায় আসন্ন। তামিলনাড়ুতে বিজেপি জোটসঙ্গীর উপরই নির্ভরশীল।

বাংলায় এবার ফাঁকা ময়দান পেয়ে এন্ট্রি নিয়েছে বিজেপি

বাংলায় এবার ফাঁকা ময়দান পেয়ে এন্ট্রি নিয়েছে বিজেপি

কিন্তু বাংলায় বিজেপি এবার ফাঁকা ময়দান পেয়েছে। ২০১১ সালে পরিবর্তনের পর ধীরে ধীরে বাংলা থেকে বিরোধী শক্তি পিছু হটেছে। সিপিএম বা বামফ্রন্ট এমনভাবেই হেরেছে যে তারা বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি। আর কংগ্রেসও তৃণমূলের সঙ্গো জোট ছেড়ে বেরিয়ে আসার পর নিজেদের সঠিক অর্থে বিরোধী দলে পরিণত হতে পারেনি। সেই ফাঁক দিয়েই বাংলায় ঢুকে পড়েছে বিজেপি।

তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি

তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি

২০১৯ সালের ভোটেই বিজেপি প্রমাণ করে দিয়েছে, তাঁরা বাংলায় প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। তৃণমূলকে কড়া টক্কর দিতে তৈরি বিজেপি। ২০১৯-এ বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। আর তৃণমূল ৩৪ থেকে ২২। তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি। তাই এবার তাঁরা সব ছেড়ে বাংলা দখলকেই পাখির চোখ করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ই কেন্দ্রের যে কোনও ইস্যুতে প্রতিবাদী মুখ

মমতা বন্দ্যোপাধ্যায়ই কেন্দ্রের যে কোনও ইস্যুতে প্রতিবাদী মুখ

একইসঙ্গে বিজেপি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা খর্ব করতে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ই কেন্দ্রের যে কোনও ইস্যুতে প্রতিবাদী মুখ হয়ে ওঠেন। তাঁর নেতৃত্বেই মোদী বিরোধিতায় সরব হয় বিরোধীরা। তাই মমতাকে ক্ষমতার অলিন্দ থেকে দূর করতে পারলে আখেরে লাভ বিজেপির। সেই কারণেই মমতার বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+