তৃণমূলে ভাঙন ধরিয়ে দিলেন সৌমিত্র, অভিষেকের ‘বাংলার যুবশক্তি’তে লাগল বিরাট ধাক্কা

তৃণমূলের যুব সংগঠনে বিরাট ভাঙন দেখা দিল। সদ্য বিজেপির যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েই তৃণমূলে ভাঙন ধরিয়ে দিলেন সৌমিত্র খাঁ।

অমিত শাহের ভার্চুয়াল ব়্যালির জবাবে 'বাংলার যুবশক্তি' নামে নতুন এক অভিযান শুরুর বার্তা দিয়েছেন অভিষেক। এই কর্মসূচিতে লক্ষাধিক যুব নেতা-কর্মীর সঙ্গে আলোচনা করবেন তিনি। এই বার্তায় পরই তৃণমূলের যুব সংগঠনে বিরাট ভাঙন দেখা দিল। সদ্য বিজেপির যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েই তৃণমূলে ভাঙন ধরিয়ে দিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান

শনিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন শতাধিক যুবকর্মী। হাওড়া তৃণমূলের যুব নেতা রানা বন্দ্যোপাধ্যায়, সৌরভ মুখোপাধ্যায়, সৌরভ শেঠের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দল ছাড়ায় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সৌমিত্র নতুন দায়িত্ব নিয়েই তৃণমূলকে ভাঙার খেলা শুরু করে দিয়েছেন।

তৃণমূলের যুবকর্মীদের বিজেপিতে যোগদানের সঙ্কল্প

তৃণমূলের যুবকর্মীদের বিজেপিতে যোগদানের সঙ্কল্প

সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ। বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ নয়া দায়িতব পেয়েই ২০২১-এর আগে তৃণমূলের যুবকর্মীদের বিজেপিতে যোগদানের সঙ্কল্প নিয়েছেন। তিনি পিসি-ভাইপোকে একযোগে তোপ দেগেই চলেছেন। তারপর তৃণমূলের বিরুদ্ধে ধরনা, বিক্ষোভ, আন্দোলন জারি রেখেছেন নিয়ম করে।

হাওড়া পুর এলাকায় তৃণমূলে ভাঙন

হাওড়া পুর এলাকায় তৃণমূলে ভাঙন

এদিন হাওড়া পুরসভার ৩৩ ও ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীরা যোগ দেন বিজেপিতে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির যুব মোর্চা নেতা সৌমিত্র খাঁ। এই অনুষ্ঠান উপস্থিতি ছিলেন বিজেপি নেতা ওমপ্রকাশ সিং, সুরজিৎ সাহা প্রমুখ। দলত্যাগীরা তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।

অভিষেক টুকলি করছে বিজেপির

অভিষেক টুকলি করছে বিজেপির

এদিনও অভিষেকের নয়া পরিকল্পনার সমালোচনা করেছে বিজেপি। সৌমিত্রর কটাক্ষ, বিজেপির অনলাইন ভার্চুয়াল সমাবেশ দেখে স্থির থাকতে পারছে না তৃণমূল কংগ্রেস। তাই বিজেপির নকল করতে চাইছে তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন তাঁদের পার্টির অত টাকা নেই। তবে এখন টাকা আসছে কোথা থেকে। কীসের টাকায় ভার্চুয়াল ব়্যালি হবে!

সৌমিত্রের সমালোচনায় বিদ্ধ পিসি-ভাইপো

সৌমিত্রের সমালোচনায় বিদ্ধ পিসি-ভাইপো

বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, বিজেপির ভার্চুয়াল ব়্যালি দেখে পিসিমণি ঘুমিয়ে পড়েছেন. তবে হঠাৎ জেগে উঠেছেন ভাইপো। কিন্তু আমার প্রশ্ন একটাই, ভাইপো ভার্চুয়াল ব়্যালি করতে চাইছেন করুন, কিন্তু পিসিমণি যে বললেন টাকা নেই। তব কোথা থেকে টাকা আসবে এবার, দয়া করে জানাবেন প্লিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+