কংগ্রেস থেকে গান্ধী পরিবারকে 'আলাদা' করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! দিলেন পরামর্শ

কংগ্রেস থেকে গান্ধী পরিবারকে কার্যত আলাদা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কংগ্রেস থেকে গান্ধী পরিবারকে কার্যত আলাদা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, কংগ্রেসের থেকেও অবস্থা খারাপ গান্ধী পরিবারের। কারণ প্রায় ২ বছর পরে ছেড়ে দেওয়া সভাপতির পদে ফিরেছেন সনিয়া গান্ধী। গান্ধী পরিবার ছাড়া কংগ্রেসের গতি নেই বলেও কটাক্ষ করেছে বিজেপি। রবিবার ফের একবার সেই কথাই উল্লেখ করেন দিলীপ ঘোষ।

'গান্ধী পরিবারের অবস্থা কংগ্রেসের থেকে খারাপ'

'গান্ধী পরিবারের অবস্থা কংগ্রেসের থেকে খারাপ'

দুদিনের চিন্তন বৈঠক উপলক্ষে দুর্গাপুরে ছিলেন রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় অনেক নেতা। সেখানে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, কংগ্রেস থাকলে পরিবার থাকবে, পরিবার থাকলে কংগ্রেস থাকবে। তবে এই তুলনায় দিলীপ ঘোষ কংগ্রেসের থেকে গান্ধী পরিবারের অবস্থা আরও খারাপ বলে মন্তব্য করেন। তিনি বলেন, কংগ্রেসের থেকে গান্ধী পরিবার বেশি বিপন্ন।

গান্ধী পরিবারকে কটাক্ষ

গান্ধী পরিবারকে কটাক্ষ

গান্ধী পরিবারকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ওই পরিবার কোনওদিন বাইরের কাউকে সম্মান দেয়নি। ফলে নতুন নেতৃত্বও তৈরি হয়নি। তিনি বলেন কংগ্রেসকে বাঁচানোর তাগিদে অন্তত বাইরের কাউকে সুযোগ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব, বললেন প্রদীপ

অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব, বললেন প্রদীপ

তবে দিলীপ ঘোষের কথা উড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নিয়ে গান্ধী পরিবার। এর ফলে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+