করোনা আর ডেঙ্গুকে এক করছেন মুখ্যমন্ত্রী! উদাহরণ দিয়ে অভিযোগ রাজ্য বিজেপির

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে, একই কথা বলায় সমালোচনায় সরব হল রাজ্য বিজেপি নেতৃত্ব।

রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তিন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে, একই কথা বলায় সমালোচনায় সরব হল রাজ্য বিজেপি নেতৃত্ব। তাদের উপদেশ করোনা ও ডেঙ্গুকে মুখ্যমন্ত্রী যেন এক করে না দেখেন। তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে বলেও সতর্ক করেছে বিজেপি।

রাজ্যে করোনায় মৃত ৩ দাবি মুখ্যমন্ত্রীর

রাজ্যে করোনায় মৃত ৩ দাবি মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেছিলেন বুধবার দুপুর পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে মাত্র ৩ জনের মৃত্যুর খবর রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ৬ জনের মৃত্যুর যে কথা বলা হচ্ছে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায় এবং অপরজনের মৃত্যু হয়েছে কিডনি ফেলিওরে। তিনজনের মৃত্যু কনফার্ম, বাকি গুলো কনফার্ম না করে খবর সম্প্রচার করবেন না, অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

যে তিনজনের করোনা ভাইরাসে মৃত্যু নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল, তা নিয়ে বুলেটিন প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে জানানো হয়, ৫৭ ও ৬২ বছরের দুই বৃদ্ধের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। এছাড়াও একজনের কিডনির সমস্যা ছিল। ফলে কিডনি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

করোনায় মৃত্যু না হলেও, তাঁদের জন্যও কেন স্বাস্থ্যবিধি, উঠছে প্রশ্ন

করোনায় মৃত্যু না হলেও, তাঁদের জন্যও কেন স্বাস্থ্যবিধি, উঠছে প্রশ্ন

রাজ্য সরকার বলছে ৩ জনের করোনায় মৃত্যু হয়নি। কিন্তু এইসব রোগীদের জন্য কেন করোনার মতো স্বাস্থ্য বিধি অনুসরণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন তুলছেন রাজ্যের বিরোধী মহল থেকে স্বাস্থ্যকর্মীদের একাংশ।

দিলীপের কটাক্ষ

দিলীপের কটাক্ষ

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছেন, রাজ্যে ডেঙ্গু হলে অজানা জ্বর, আর করোনা হলে তা কিডনি ফেলিওর এবং নিউমোনিয়া।

লকেটের কটাক্ষ

লকেটের কটাক্ষ

কটাক্ষ করেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, করোনা আর ডেঙ্গু কার্যত এক করে ফেলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ ডেঙ্গু ছড়ানোর সময়েই চিকিৎসকদের চাপ দিয়ে ডেঙ্গু লিখতে বাধা দেওয়া হয়। এখনও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি তাঁর দাবি কেন্দ্রীয় সরকার করোনা পরীক্ষার জন্য ১৪ হাজার কিট পাঠালেও মাত্র ৫৬ টি কিট এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে।

 লকেটের ধারনা নেই, বললেন মন্ত্রী সাধন পাণ্ডে

লকেটের ধারনা নেই, বললেন মন্ত্রী সাধন পাণ্ডে

এদিকে মুখ্যমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের মতে মুখ্যমন্ত্রীর কাজ সম্পর্কে লকেট চট্টোপাধ্যায়ের ধারনা নেই। সেই জন্যই তিনি এই ধরনের কথা বলছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+