বাংলার নিয়োগ দুর্নীতির আঁচ সংসদে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি সুকান্ত-দিলীপদের

এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের আঁচ এবার একেবারে সংসদ। বৃহস্পতিবার সংসদ ভবনে গান্ধী মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি সাংসদরা। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদাররা বিক্ষোভ দেখান। নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি করেছেন তাঁরা।

সংসদে বিক্ষোভ

সংসদে বিক্ষোভ

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক দল। সরকারের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হয়েছেন তদন্তকারী সংস্থার হাতে। এবার বঙ্গের সেই নিয়োগ দুর্নীতির আঁচ পড়েছে সংসদেও। বৃহস্পতিবার একদিকে যখন আদানি ইস্যুতে বিরোধীরা সুর চড়াতে তৎপর। ঠিক সেই সময় গান্ধী মূর্তির পাদদেশে বঙ্গের বিজেপি সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন। প্ল্যাকার্ড জুড়ে নিয়োগ দুর্নীতির স্লোগান লেখা ছিল। বিক্ষোভে সামিল হয়েছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়রা।

মুখ্যমন্ত্রীর জবাব দাবি

মুখ্যমন্ত্রীর জবাব দাবি

শাসক দলের একাধিক নেতামন্ত্রী জড়িত রয়েেছন। শাসক দলের মদতেই যে এই নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। এই নিয়ে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব দাবি করেছেন বিজেপি সাংসদরা। তাঁরা দাবি জানিয়েছেন কেন যোগ্যদের অধিকার ক্ষুন্ন করে এভাবে অযোগ্যদের চাকরি দেওয়া হল। তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে দাবি করেছেন বিজেপি সাংসদরা। এই নিয়ে দিল্লির সংসদ ভবন চত্ত্বরে স্লোগান তুলেছেন তাঁরা।

নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন

নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকার লেনদেন

তদন্ত যত এগোচ্ছে তত কোটি কোটি টাকার লেনদেন প্রকাশ্যে আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত ইডি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ১১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও কোটি কোটি টাকার সম্পত্তির কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির টাকা প্রমোটিং থেকে শুরু করে টালিগঞ্জেও খেটেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতির টাকা ভিনরাজ্যে

নিয়োগ দুর্নীতির টাকা ভিনরাজ্যে

শুধু সিনেমা বা হোটেল, রেস্তোরাঁ নয় নিয়োগ দুর্নীতির টাকা খেটেছে ভিন রাজ্যেও। চা-বাগান থেকে শুরু করে হোটেল রিসর্টেও ব্যবহার করা হয়েছে নিয়োগ দুর্নীতির টাকা। এমনই চাঞ্চসল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। ইতিমধ্যেই শহরের কয়েকটি অভিজাত হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সেখানে নাকি কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়রা একাধিক বৈঠক করেছেন।

ছবি সৌ:ফেসবুক

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+