বিজেপি সাংসদের বাড়ি ঘিরে ফেলল পুলিশ! পাল্টা প্রতিক্রিয়ায় মমতাকে নিলেন একহাত
বিজেপি সাংসদের বাড়ি ঘিরে ফেলল পুলিশ! পাল্টা প্রতিক্রিয়ায় মমতাকে নিলেন একহাত
সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিংকে গ্রেফতার করার চেষ্টাতেই পুলিশ হানা দেয়। যদিও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর বাধায় তা সম্ভব হয়নি। মাঝপথেই ফিরতে হয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে।

সাংসদের বাড়িতে হামলা পুলিশের, অভিযোগ
অভিযোগ, সাংসদের ভাইপোকে দুর্নীতি মামলা গ্রেফতার করতে এলেও কোনও পরোয়ানা দেখাতে পারেননি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানান, ফের আমার বাড়িতে হামলা চালিয়েছে পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই কী করে তাঁরা গ্রেফতার করতে এল? প্রশ্ন তুলেছেন সাংসদ।

‘পুলিশ মূর্খ, মমতা তামাক খেয়ে আছেন’
অর্জুন সিং জানান, পুলিশ তাঁকে খুন করার চেষ্টা চালাচ্ছে। ম্যালাইন করার চেষ্টা হচ্ছে আমাকে। আগেও আমার বাড়িতে ঢোকার চেষ্টা করেছে পুলিশ। এদিনও তাই করল। অর্জুন সিং এই ঘটনায় পুলিশকে মূর্খ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তামাক খেয়ে এসব করাচ্ছেন।

অর্জুনকে পাল্টা জ্যোতিপ্রিয়র
অর্জুনকে পাল্টা দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, ভাটপাড়া সমবায় ব্যাঙ্কে ব্যাপক টাকার গরমিল রয়েছে। সেই তদন্তে গিয়েছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। তদন্তকারীরা তাঁদের মতো কাজ করবেন, এখানে আমরা কী বলব। আইন আইনের পথে চলবে।

কৈলাশের হুঁশিয়ারি মমতাকে
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, পুলিশ অর্জুন সিংয়ের বাড়ি ফের ঘিরে ফেলেছে পুলিশ। আমরা আশঙ্কা করছি, পুলিশ তাঁকে এবং তাঁর বিধায়ক পুত্র পবন সিংকে এনকাউন্টার করে মারতে চাইছে। মমতাজি, আপনার পুলিশ যদি এ জাতীয় কোনও চেষ্টা করে, এর পরিণতি মারাত্মক হবে।












Click it and Unblock the Notifications