শুভেন্দুর দিকেই পাল্লাভারী, কাঁটা আদি-নব্যের দ্বন্দ্ব, বিরোধী দলনেতা নির্বাচনে হেস্টিংসে বিজেপির জরুরি বৈঠক

শুভেন্দুর দিকেই পাল্লাভারী, কাঁটা আদি-নব্যের দ্বন্দ্ব, বিরোধী দলনেতা নির্বাচনে হেস্টিংসে বিজেপির জরুরি বৈঠক

কে হবেন বিরোধী দলনেতা। এটাই এখন লাখ টাকার প্রশ্ন বিজেপির অন্দরে। এই জরুরি সিদ্ধান্ত নিতে হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বৈঠকে বসেছেন হেভিওয়েট নেতারা। বৈঠকে রয়েছেন বাংলার দুই পর্যবেক্ষকও। শুভেন্দু অধিকারী, মুকুল রায় না অন্য কেউ হবেন বিরোধী দলনেতা এই নিয়ে জরুরি বৈঠক জলছে। ভোটের ফলাফলের পর বিরোধী দলনেতা নির্বাচনে বাড়তি সতর্কতা নিয়েছেন দিলীপ ঘোষরা।

মমতার মন্ত্রিসভার শপথ

মমতার মন্ত্রিসভার শপথ

আজই রাজভবনে শপথ নিল মমতার মন্ত্রিসভা। রাজভবনে ৪৩ জনমন্ত্রী ৬ মিনিটের মধ্যে শপথ গ্রহন করেন। ১৬ জন নতুন মুখ মন্ত্রিসভায় ঠাঁই পেেয়ছে। শপথ গ্রহনের পরেই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বসবেন। সেনেই দফতর বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। কে কোন দফতর পাবেন তা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপির বৈঠক

বিজেপির বৈঠক

একদিকে যখন রাজভবনে মমতার মন্ত্রিসভা শপথ নিচ্ছেন ঠিক তখনই হেস্টিংসে বিজেপির কার্যালয়ে বিরোধী দলনেতা নির্বাচনে বৈঠক করছে বিজেপি। সেই বৈঠকে বিজেপির নব নির্বাচিত বিধায়কদের ডাকা হয়েছে। রয়েছেন দিলীপ ঘোষ। এবং বাংলায় বিজেপির দুই পর্যবেক্ষক। বিধানসভা ভোেটর পর দলনেতা নির্বাচনে বাড়তি সতর্ক দিলীপ ঘোষরা।

মুকুল না শুভেন্দু

মুকুল না শুভেন্দু

বিজেপির বিরোধী দলনেতার সাম্ভাব্য মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর পাল্লা ভারী। অন্যদিকে আবার মুকুল রায়ের নামও শোনা যাচ্ছে। মুকুল পায় নিজে অবশ্য বলেছেন তাঁর বয়স হয়ে গিয়েছে। তবে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সকলে মেনে নেবেন। বিধানসভা ভোটে বিজেপির করণ ফলাফলের পর থেকে এক প্রকার মৌনই ছিলেন মুকুল রায়। বিজেপি ছেড়ে যাওয়ার জল্পনা শুরু হয়েছিল তাঁকে ঘিরে। শেষে মৌনতা ভেঙে মুকুল রায় বলেন তিনি বিজেপিতেই রয়েছেন এবং দলের সৈনিক হয়ে কাজ করে যাবেন।

আদি নব্যের দ্বন্দ্ব

আদি নব্যের দ্বন্দ্ব

বিধানসভা ভোটে বিজেপির খারাপ ফলাফলের নেপথ্যে কাজ করেছে আদি-নব্যের দ্বন্দ্বের একটি চোরা স্রোত। সেই চোরা স্রোত বিজেপি ভোট ব্যাঙ্কে যে প্রবল ধস নামিয়েছিল তা আঁচ করতে পেরেছেন দিলীপ ঘোষরা। সেকারণেই বিজেপির আদি নব্যের দ্বন্দ্বের কথা মাথায় রেখেই বিরোধী দলনেতা নির্বাচনে বাড়তি সতর্কতা নিয়েছেন দিলীপ ঘোষরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+