দিলীপ ঘোষের সামনেই ক্ষমা প্রার্থনা সৌমিত্রর, সঙ্গে দিলেন 'অগাস্ট বিপ্লবে'র হুঁশিয়ারি

দিলীপ ঘোষের সামনেই ক্ষমা প্রার্থনা সৌমিত্রর, সঙ্গে দিলেন 'অগাস্ট বিপ্লবে'র হুঁশিয়ারি

যুব মোর্চার কার্যকারিণীর বৈঠক। সেখানেই বিজেপি (বরজ) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) উপস্থিতিতে ক্ষমা চাইলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান (soumitra khan)। দিন পনেরো আগে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যে জন্য এই ক্ষমা প্রার্থনা। তবে সৌমিত্রের এই দিনের এই ক্ষমা চাওয়ার ঘটনায় খুশি দিলীপ ঘোষ।

মন্ত্রিসভা সম্প্রসারণের দিনই বিস্ফোরক সৌমিত্র

মন্ত্রিসভা সম্প্রসারণের দিনই বিস্ফোরক সৌমিত্র

এইমাসের প্রথম সপ্তাহের কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণে রাজ্য থেকে চারজনকে মন্ত্রী করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হলে নিশীথ প্রামাণিক এবং শান্তনু ঠাকুর। কার্যত এই বিষয়টি মেনে নিতে পারেননি তিনি। যুব মোর্চার সভাপতির পদে ইস্তফার কথা জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তিনি। শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন সৌমিত্র। অন্যদিকে দিলীপ ঘোষ কোনও বিষয়টের অর্ধেকটা বোঝেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। যার জেরে শুভেন্দু অধিকারী সৌমিত্রকে ভাই বলে সম্বোধন করলেও, দিলীপ ঘোষের নিশানা থেকে ছাড় পাননি বিষ্ণুপুরের সাংসদ।

নিজের কাজের জন্য ক্ষমা প্রার্থনা

নিজের কাজের জন্য ক্ষমা প্রার্থনা

সূত্রের খবর অনুযায়ী সৌমিত্র বলেছেন, তার কিছু ভুল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত মত প্রকাশ করাটা বড় ভুল। সেই কারণে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। তবে এদিন যুব মোর্চার কার্যকারিণীর বৈঠক উপস্থিত দিলীপ ঘোষ পরে বলেছেন, আবেগপ্রবণ হয়ে সৌমিত্র মন্তব্য করে ফেলেছিল। প্রসঙ্গত যুব মোর্চার সভাপতির পদ থেকে ইস্তফার কথা জানানোর কিছুক্ষণের মধ্যেই তিনি তা প্রত্যাহারের কথাও জানিয়েছিলেন।

অগাস্ট বিপ্লব হবে

অগাস্ট বিপ্লব হবে

এদিন হুঁশিয়ারি দিয়ে সৌমিত্র খান বলেছেন, অগাস্ট মার থেকে কী আন্দোলন হয় দেখিয়ে দেবেন তিনি। তিনি বলেন অগাস্ট বিপ্লব হবে। অগাস্টে বিজেপির তরফে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ২০ অগাস্ট কলকাতা চলো অভিযান করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কর্মসূচির অঙ্গ হিসেবে জেলাশাসকের অফিস ঘেরাও করা হবে বলে জানিয়েছেন তিনি।

কার্যকারিণীতে দিলীপ ঘোষের প্রশংসা

কার্যকারিণীতে দিলীপ ঘোষের প্রশংসা

সৌমিত্র খান-এর বয়স ৪০-এর বেশি। সেই কারণে যুব সভাপতির পদ থেকে তাঁকে সরানোর সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। এদিন যুব মোর্চার কার্যকারিণীর বৈঠকে সৌমিত্র খান একাধিকবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রশংসা করেন। তবে তিনি সেখানে শুভেন্দু অধিকারীর নাম পর্যন্ত করেননি বলেই সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+