মমতার ‘নীলকর’ শাসনে ‘কমিশনে’ ভরে উঠছে অভিষেকের ঘর, খোঁচা দিলেন সৌমিত্র

মমতার ‘নীলকর’ শাসনে ‘কমিশনে’ ভরে উঠছে অভিষেকের ঘর, খোঁচা দিলেন সৌমিত্র

মমতা বন্দ্যোপাধ্যায় নীলকর সাহেবদের মতো সরকার চালাচ্ছেন বাংলায়। বিডিওদের পেয়াদার ভূমিকা দেওয়া হয়েছে তাঁর সরকারে। আর মমতার রাজত্বে কমিশনে ভরে উঠছে অভিষেকের ঘর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

মমতার বাংলায় যেন জমিদারি রাজত্ব, খোঁচা সৌমিত্রর

মমতার বাংলায় যেন জমিদারি রাজত্ব, খোঁচা সৌমিত্রর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তিনি জমিদারি রাজত্বের সঙ্গেও তুলনা করে। সৌমিত্র বলেন, জমিদারি রাজত্বে যেমন পেয়াদা ছিল তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বেও পেয়াদার শাসন চলছে। আর পেয়াদা হলেন বিডিওরা। বিডিওদের পেয়াদার সঙ্গে তুলনা করে মমতার সরকারকে তীব্র কটাক্ষ করেন তিনি।

ত্রাণের কমিশন যাচ্ছে ভাইপোর ঘরে

ত্রাণের কমিশন যাচ্ছে ভাইপোর ঘরে

তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেই সবাইকে মারধর করতে বলছে। তাঁর পরোক্ষ মদত রয়েছে বলেই নেতা-কর্মীরা এত সাহস পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এ রাজ্যে পঞ্চায়েত ভোট হয়নি। সবই গায়ের জোরে দখল করে নিয়েছে তৃণমূল। এখন করোনা-আম্ফানেও ত্রাণ পাচ্ছেন না মানুষ। ত্রাণ নিতে গেলে কমিশন দিতে হচ্ছে। আর সেই কমিশন যাচ্ছে ভাইপোর ঘরে।

মমতাকে নীলকর সাহেবদের সঙ্গে তুলনা

মমতাকে নীলকর সাহেবদের সঙ্গে তুলনা

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নীলকরদের সঙ্গে তুলনা করে বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, পশ্চিমবঙ্গে নীলকরদের অত্যাচার চলছে। মমতা বন্দোপাধ্যায় সরকারের কাছে ত্রাণ চাইতে গেলে, খাবার চাইতে গেলে, গুলি খেতে হচ্ছে মানুষকে। খাবার চাইতে গিয়ে যদি গুলি খেতে হয় তা কতটা নির্লজ্জের ভেবে দেখুন। তারপর কি এই সরকারকে আর ক্ষমতায় রাখা উচিত।

মমতার আমলে গব্বর সিংয়ের শাসন

মমতার আমলে গব্বর সিংয়ের শাসন

এখানেই শেষ নয়, মমতার সরকারকে গব্বর সিংযের শাসনের সঙ্গেও তুলনা করলেন তৃণমূল ছেড়ে বিজেপির সাংসদ হওয়া সৌমিত্র খাঁ। তিনি বলেন দিদির সরকারও শোলে সিনেমার মতোই চলছে। গব্বরের মতো অত্যাচারের বন্যা বইয়ে দিচ্ছে সরকার। কোনও দৃকপাত নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই আসন্ন নির্বাচনেই এই সরকারের পতন অবধারিত।

ঠিক যেমন গব্বর সিং বলত গুলি খা

ঠিক যেমন গব্বর সিং বলত গুলি খা

সৌমিত্র খাঁ বলেন, শোলে সিনেমাতে দেখা গিয়েছিল ডাকাত গব্বর সিং গুলি করত, আর বলত গুলি খা। এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাই করছে। না হলে যেখানে করোনার আবহে মানুষ খেতে পারছে না, মানুষের কাজ নেই‌। সেই মানুষের উপর গুলি চালায়? তাহলেই বুঝুন এই রাজ্যে কাদের সরকার চলছে।

মমতাকে হারিয়ে সুশাসন আনবে বিজেপি

মমতাকে হারিয়ে সুশাসন আনবে বিজেপি

বিজেপি সাংসদের অভিযোগ, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় শাহজাহান শেখ সন্দেশখালিতে গ্রামবাসীদের উপর অত্যাচার করছে, তারপরও পুলিশ প্রশাসন চুপ করে বসে রয়েছে। তাই এই সরকারের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। এই সরকারকে অবিলম্বে পরিবর্তন করে সুশাসন আনতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+