মমতাকে সংস্কৃতির পাঠ দিলেন মুকুল! দিলেন 'চাণক্যে'-র ব্যাখ্যা
বাংলার সংস্কৃতি বোঝে না বিজেপি। তৃণমূলের এই অভিযোগের জবাব দিলেন মুকুল রায়। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি।
বাংলার সংস্কৃতি বোঝে না বিজেপি। তৃণমূলের এই অভিযোগের জবাব দিলেন মুকুল রায়। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। তিনি প্রশ্ন করে বলেন, প্রধানমন্ত্রীকে কান ধরে ওঠবোস করতে বলা কি বাংলার সংস্কৃতি। তিনি নিজেকে আধা মফস্বল শহর থেকে উঠে আসা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে বলেও বর্ণনা করেন।

'সংস্কৃতি' নিয়ে মমতাকে আক্রমণ মুকুলের
তাঁর অনুসৃত সংস্কৃতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুকুল রায়। তিনি বলেন, বাংলার সংস্কৃতি বোঝা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন, কান ধরে ওঠাবেন আর বসাবেন। এটা কি বাংলার সংস্কৃতি। প্রশ্ন করেন মুকুল রায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারবেন, সেটা কি বাংলার
সংস্কৃতি। প্রধানমন্ত্রীকে কান ধরে ওঠবোস করানো কিংবা থাপ্পড় মারার সংস্কৃতি তিনি বোঝেন না বলে জানিয়েছেন মুকুল রায়।

'অন্য রাজ্যে অমিল'
প্রসঙ্গত নির্বাচনী প্রচারে গিয়ে কান ধরে ওঠবোস কিংবা থাপ্পড় মারার প্রসঙ্গ উঠে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সমালোচনা হওয়ায় তার ব্যাখ্যাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রসঙ্গে মুকুল রায় বলেন, আর কোনও রাজ্যে প্রচারে এ-জিনিস দেখা যায় না।

'চাণক্য' নয়, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে
বর্তমান বাংলা রাজনীতির চাণক্যও বলা হয় মুকুল রায়কে। এপ্রসঙ্গে তিনি বলেন, তিনি নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা। আধা মফস্বল থেকে বড় হওয়া ছেলে তিনি। এর মধ্যে অন্য কিছু নেই, বলেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications